আমাদের হিসাবে ২০১৯ সালটি ট্রেডিং এর জন্য ভালো গিয়েছে কেননা এই বছরে আমাদের প্রাপ্ত প্রফিট এর সর্বমোট সংখ্যা প্রায় ৪০০০ পিপ্স এরও অধিক। আর এটি এসেছে শুধুমাত্র ৪টি কারেন্সি পেয়ার এর ট্রেডিং এর মাধ্যমে।
বিগত বছরের গুরুত্বপূর্ণ সকল কারেন্সি পেয়ার এর আপডেট, বিশ্বে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সকল ফান্ডামেন্টাল বিষয়সমূহ এবং আমাদের প্রকাশিত এনালাইসিসগুলোর বিস্তারিত তথ্য আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। আশা করছি মনোযোগ সহকারে বিষয়গুলোকে পড়ে দেখবেন।