Home Trend Line - ট্রেন্ডলাইন

Trend Line – ট্রেন্ডলাইন

0
1789
Trend Line
সর্বশেষ আপডেট: February 3, 2023
প্রত্যাশিত পড়ার সময়: 3 মিনিট

Trend Line

ফরেক্স ট্রেডিং এ ব্যবহৃত বিভিন্ন টেকনিক্যাল টুল এর মধ্যে ট্রেন্ডলাইন বহুল ব্যবহৃত এবং জনপ্রিয় একটি টুলস যেটি মুলত মার্কেট প্রাইস এর হাই এবং লো লেভেলগুলোকে একটি নির্দিষ্ট লাইনে যুক্ত করে। কমপক্ষে দুইটি কিংবা এরও বেশী ক্যান্ডেল এর হাই কিংবা লো লেভেলকে এক সাথে যদি একটি লাইনের মাধ্যমে যুক্ত করা হয় তাহলে যেই লাইনটি পাওয়া যাবে সেটিই হচ্ছে Trend Line ।

চার্টে ট্রেন্ডলাইন ব্যবহার করার পিছনে মুল কারন হচ্ছে যাতে করে প্রাইসের পূর্বের ট্রেন্ড অনুসরন করে বর্তমানে মার্কেট এর অবস্থান এবং ভবিষ্যতে এর মুভমেন্ট কোনদিকে হতে পারে সেটি ধারনা করা যায়। এছাড়াও সবচেয়ে বেশী পরিমাণ ব্যবহার করা হয়, মার্কেট এর বিদ্যমান সাপোর্ট এবং রেসিস্টেন্স লেভেলগুলোকে বের করার জন্য।

এছাড়াও এই ট্রেন্ডলাইনের বিস্তারিত তথ্য নিচের ভিডিও টিউটওরিয়াল এর মাধ্যমেও জেনে নিতে পারেন। এর জন্য নিচের ভিডিও দেখে নিতে পারেন।

শুরুতেই বলেছি, অন্যান্য টেকনিক্যাল টুলস যেমন, Channel, Triangles Weges কিংবা Flag এর মতনও এটি খুব সহজে ব্যবহার করতে পারবেন ট্রেডে। চার্টে Trend Line মুলত দুইটি কারনে ব্যবহার করা হয়ঃ

  • মার্কেট এর ট্রেন্ড ঠিক কোনদিকে রয়েছে সেটি জানা
  • মার্কেট এর সম্ভাব্য সাপোর্ট এবং রেসিস্টেন্স লেভেলগুলো বের করা।

ট্রেন্ডলাইন মুলত একাধিক ক্যান্ডেল এর হাই লেভেল (রেসিস্টেন্স) কিংবা লো লেভেল (সাপোর্ট) এর মাধ্যমে গঠিত হয়।

গঠন

চার্টে এটি ব্যবহার করা খুবই সহজ, শুধুমাত্র আপনাকে বিভিন্ন ক্যান্ডেল এর হাই কিংবা লো লেভেলগুলোকে খুঁজে নিতে হবে। এরপর আপনার ট্রেডিং টার্মিনালের টুল থেকে এটিকে নির্বাচন করে এই লেভেলগুলো একটি লাইনের মাধ্যমে একসাথে যুক্ত করে নিতে হবে।

প্রাইস এর হাই কিংবা লো লেভেল এর যেকোনো একদিকের লেভেলগুলো যদি যুক্ত করেন তাহলেই আপনি Trend Line এঁকে ফেলতে পারবেন।

অনেক ট্রেডারই আবার মনে করেন, এই ট্রেন্ডলাইন হচ্ছে প্রাইসের সাপোর্ট কিংবা রেসিস্টেন্স লেভেলগুলো যথাযথভাবে দেখার একটি মাধ্যমে। কেননা, এটি ব্যবহার করলে আপনি স্পষ্টত দেখতে পারবেন প্রাইস এর এই লেভেলগুলো কোন স্থানে অবস্থান করছে এবং এদের সম্ভাব্য গতিপথ কোনদিকে রয়েছে।

মনে রাখবেন, ট্রেন্ডলাইন সঠিক নিয়মে আকার জন্য প্রাইসের কমপক্ষে দুইটি হাই কিংবা লো লেভেল এর প্রয়োজন হবে। যদি একাধিক লেভেলকে এই ট্রেন্ডলাইন এর সাথে যুক্ত করা যায় তাহলে সেটি ততবেশি শক্তিশালী সাপোর্ট কিংবা রেসিস্টেন্স হিসাবে কাজ করবে। এবং বোঝাবে, মার্কেট ট্রেন্ড এর শক্তিও হবে ততবেশি পরিমাণ।

চার্টে ব্যবহার

যেকোনো ট্রেডিং প্ল্যাটফর্মে আপনি চাইলে এই টেকনিক্যাল টুলটি ব্যবহার করে নিতে পারবেন। অর্থাৎ, MT4, MT5 কিংবা Mobile Platform এর চার্টেও এই ট্রেন্ডলাইন যুক্ত করার সুযোগ রয়েছে। যার কারনে বেশীরভাগ ট্রেডারই এই ট্রেন্ডলাইন চার্টে ব্যবহার করে থাকেন।

চার্টে ট্রেন্ডলাইন এর জন্য একটি বিশেষ বাটন দেয়া থাকে। আপনাকে শুধু সেট বাটন ক্লিক করে ট্রেন্ডলাইন এর অপশনটি একটিভ করে তারপর ব্যবহার করে নিতে হবে। যেমন নিচের চার্টে আমরা ব্যবহার করেছি।

Trend Line in Chart

উপরের চার্ট থেকে ট্রেন্ডলাইন এর ব্যবহার দেখতে পাচ্ছেন। এখানে আমরা প্রাইস এর লো লেভেল অর্থাৎ সাপোর্ট লেভেলগুলোকে ট্রেন্ডলাইন এর মাধ্যমে যুক্ত করেছি। ভালো করে লক্ষ্য করুন, সবগুলো পয়েন্ট একটি লাইনের সাথে সমানভাবেই যুক্ত আছে।

প্রকারভেদ

ট্রেন্ডলাইন দুই ভাবে বিভিক্ত।

  1. Ascending Trend Line কিংবা Uptrend Line কিংবা ঊর্ধ্বমুখী ট্রেন্ডলাইন
  2. Descending Trend Line কিংবা Downtrend Line কিংবা নিম্নমুখী ট্রেন্ডলাইন

Ascending trend line কিংবা ঊর্ধ্বমুখী ট্রেন্ডলাইন এর সময় প্রাইসের লো কিংবা সাপোর্ট লেভেলগুলো লাইনের মাধ্যমে যুক্ত করা হয় এবং দেখে যায় প্রাইস তখন ধীরে ধীরে উপরের দিকে উঠে যাচ্ছে। এটি নির্দেশ করে মার্কেট প্রাইস রয়েছে আপট্রেন্ডে।

যখন ঊর্ধ্বমুখী ট্রেন্ডলাইন গঠিত হয়, তখন প্রাইস এর ক্যান্ডেলগুলো নিচের দিক থেকে ক্রমশ Higher Low ফরমেশন তৈরি করতে থাকে। অর্থাৎ, একটি ক্যান্ডেল এর লো লেভেল তার আগের ক্যান্ডেল এর লো লেভেল থেকে উপরে।

এছাড়াও এই ট্রেন্ডলাইনটিকে প্রাইস এর সাপোর্ট লেভেল হিসাবে গন্য করা হয়। কেননা, প্রাইস কোনওভাবে এই লেভেলটিকে নিচের থেকে ক্রস করতে পারছেনা। যেটি মুলত বোঝায়, মার্কেট প্রাইসে Seller এর থেকে Buyer এর সংখ্যা বেশী যার কারনে, প্রাইসও ক্রমশ উপরের দিকে উঠে আসছে।

যতক্ষণ পর্যন্ত প্রাইস এই লেভেল লাইনের উপরে অবস্থান করতে সক্ষম হবে, ততক্ষণ পর্যন্ত আমরা ধরে নিব প্রাইস আরও উপরের দিকে যেতে পারে কিংবা প্রাইস এর বিদ্যমান আপট্রেন্ডে আরও থাকবে।

Descending Trend Line কিংবা নিম্নমুখী ট্রেন্ডলাইন এর সময় প্রাইসের হাই কিংবা রেসিস্টেন্স লেভেলগুলো লাইনের মাধ্যমে যুক্ত করা হয় এবং দেখে যায় প্রাইস তখন ধীরে ধীরে নিচের দিকে নেমে আসছে। এটি নির্দেশ করে মার্কেট প্রাইস রয়েছে ডাউনট্রেন্ডে।

যখন নিম্নমুখী ট্রেন্ডলাইন গঠিত হয়, তখন প্রাইস এর ক্যান্ডেলগুলো উপরের দিক থেকে ক্রমশ Lower High ফরমেশন তৈরি করতে থাকে। অর্থাৎ, একটি ক্যান্ডেল এর হাই লেভেল তার আগের ক্যান্ডেল এর হাই লেভেল থেকে নিচে।

bearish-trendline

এছাড়াও এই ট্রেন্ডলাইনটিকে প্রাইস এর রেসিস্টেন্স লেভেল হিসাবে গন্য করা হয়। কেননা, প্রাইস কোনওভাবে এই লেভেলটিকে উপরের থেকে ক্রস করতে পারছেনা। যেটি মুলত বোঝায়, মার্কেট প্রাইসে Buyer এর থেকে Seller এর সংখ্যা বেশী যার কারনে, প্রাইসও ক্রমশ নিচের দিকে নেমে আসছে।

যতক্ষণ পর্যন্ত প্রাইস এই লেভেল লাইনের নিচে অবস্থান করতে সক্ষম হবে, ততক্ষণ পর্যন্ত আমরা ধরে নিব প্রাইস আরও নিচের দিকে যেতে পারে কিংবা প্রাইস এর বিদ্যমান ডাউনট্রেন্ডে আরও থাকবে।

ব্রেকআউট

Trend Line ব্যবহার করে ট্রেড করার সবচেয়ে জনপ্রিয় উপায় হচ্ছে, আপট্রেন্ডে থাকার সময় প্রাইস ক্রমশ ট্রেন্ডলাইন সাপোর্ট লেভেল থেকে বাউন্স করে উপরে ফিরে যায়। অন্যদিকে, ডাউনট্রেন্ডে থাকার সময় পাইস ক্রমশ ট্রেন্ডলাইন রেসিস্টেন্স লেভেল থেকে বাউন্স করে নিচে ফিরে আসে।

যতক্ষণ পর্যন্ত প্রাইস এই বিদ্যমান লাইনটিকে ব্রেক করতে না পারবে ততক্ষণ পর্যন্ত ট্রেন্ড এর দিকেই অবস্থান করবে।

কিন্তু যদি প্রাইস এই ট্রেন্ডলাইন লেভেলটিকে ব্রেক করতে সক্ষম হয় তাহলে প্রাইস এর মুভমেন্ট হয় তখন বেশী অর্থাৎ ট্রেডিং এর ভাষায় যাকে বলা হয় মোমেন্টাম অনেক বেশী থাকে ব্রেকআউট লাইনের উপরে কিংবা নিচে।

প্রাইস যখনই এই ট্রেন্ডলাইন এর লেভেলটিকে ব্রেক করতে সফল হবে তখন হবে ট্রেন্ড রিভার্সাল। অর্থাৎ, এটি বিপরীতমুখী ট্রেন্ড শুরু সম্ভাবনা থাকবে। যেমন যদি প্রাইস ঊর্ধ্বমুখী ট্রেন্ডে থাকে তাহলে রিভার্সাল হিসাবে ডাউন্ট্রেন্ড শুরু হওয়ার সম্ভাবনা থাকবে। অন্যদিকে, ডাউনট্রেন্ডের রিভার্সাল হচ্ছে আপট্রেন্ড।

চার্টে Trend Line এর ব্যবহার সম্পর্কে আরও যদি বিস্তারিত উধাহরন সহ জানতে চান তাহলে আমাদের ইন্ডিকেটর সেকশনের ট্রেন্ডলাইন আর্টিকেলটি পড়েনিন। এখানে আরও বিস্তারিত জানতে এবং শিখতে পারবেন।

আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো টিউটোরিয়াল দেখার জন্য অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও, যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং টেলিগ্রাম চ্যানেলে। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে বিশেষায়িত অনলাইন ট্রেনিং পোর্টাল।

প্রতিদিনের ট্রেডিং অ্যানালাইসিস জানুন

আরটিকেল সম্পর্কে মতামত
খারাপ 0 19 of 19 found this article helpful.
Views: 1940

আরও জানুন

পূর্ববর্তী: Bar Chart | বার চার্ট
পরবর্তী: Descending Trend Line
পূর্বের আর্টিকেলAwesome Oscillator (AO)
পরবর্তী আর্টিকেলDescending Trend Line
Fx Bangladesh
নতুনদের ফরেক্স ট্রেডিং সংক্রান্ত সকল ধরণের সহায়তা করার জন্য ,ফরেক্স বাংলাদেশ কাজ করে যাচ্ছে। ইতিমধ্যেই আমরা প্রায় ২২০০+ অধিক ট্রেডারকে, ফরেক্স ট্রেডিং সংক্রান্ত সঠিক দিক নির্দেশনা প্রদান করে আসছি এবং আমাদের এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে আশা করি। ফরেক্স ট্রেডিং সংক্রান্ত আপনার যেকোনো সহায়তার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ ।

কমেন্ট/প্রশ্ন করুন

Please enter your comment!
Please enter your name here

কিছু খুঁজছেন? সার্চ করুন আমাদের ট্রেডিং লাইব্রেরীতে
ফ্রি রেজিস্ট্রেশন করুন
অনলাইন ট্রেনিং প্রোগ্রামে ফ্রি অংশ নিন এবং ট্রেড শিখুন দক্ষতার সাথে।
We never share your data with third parties.
2018 (C) All rights reserved.
অনলাইন ট্রেনিং সম্পর্কিত কিছু তথ্য
আর্টিকেল
কোর্স সংখ্যা
শিক্ষার্থী সংখ্যা
5000+
16
4785
ফ্রি ট্রেনিং এর জন্য রেজিস্ট্রেশন করতে চান?
প্রফেশনাল
ফরেক্স ট্রেনিং প্রোগ্রাম
যারা হাতেকলমে ফরেক্স ট্রেডিং শিখতে চান তাদের জন্য আমাদের বিশেষ ট্রেনিং প্রোগ্রাম শুরু হতে যাচ্ছে। আগ্রহীরা রেজিস্ট্রেশন করে নিন এখনই।
All transactions are safe. We never share your data with 3rd partes.
2017 (C) All rights reserved.
আমাদের ট্রেড কপি করতে চান?
গুরুত্বপূর্ণ সকল আপডেট, এনালাইসিস এবং নিউজ নিন আপনার ইমেইলে।
2020 (C) All rights reserved.
ফরেক্স ট্রেডিং কমিউনিটি
আমাদের এই ট্রেডিং কমিউনিটি এর মূল লক্ষ্য হচ্ছে ফরেক্স ট্রেডিং এর ক্ষেত্রে নিজেদের জ্ঞান কাজিয়ে লাগিয়ে আরও বেশী দক্ষ হিসাবে গড়ে তোলা। কারণ, ফরেক্স ট্রেড থেকে প্রফিট করার জন্য জানার কোনও শেষ নেই। আর এই পোর্টাল আপনাকে জানতে সহায়তা করবে। জানতে চান, কিভাবে?
Trading Forex and Binary is Subject to Market Risk.
2010 (C) All rights reserved.
FX Bangladesh
কপি ট্রেডিং
যারা ভালো ট্রেড করতে পারছেন না তারা চাইলে সরাসরি আমাদের ট্রেড কপি করার সুবিধা পাবেন। আপনি চাইলে অবশ্যই ট্রেডিং এর এই পরিসংখ্যান চেক করে নিতে পারেন। এর জন্য অনুগ্রহ করে পারফর্মেন্স বাটনে ক্লিক করুন।
Trading Forex and Binary is Subject to Market Risk.
2021 (C) All rights reserved.
প্রফেশনাল
ফরেক্স ট্রেনিং
আমাদের প্রফেশনাল ফরেক্স ট্রেনিং প্রোগ্রাম শুরু হচ্ছে আগামি অক্টোবর থেকে। যারা ট্রেনিং করতে আগ্রহী তারা অবশ্যই রেজিস্ট্রেশন করে নিন।
Trading Forex and Binary is Subject to Market Risk.
2019 (C) All rights reserved.
ফ্রি নিউজ আপডেট!
নিউজ, এনালাইসিস, আপডেট সরাসরি আপনার ইমেইলে। সাবস্ক্রাইব করুন এখনই।
FCA রেগুলেটেড "0" স্প্রেড ব্রোকার
Trading Forex and Binary is Subject to Market Risk.
2020 (C) All rights reserved.
Designer Newsletter.
2017 (C) All rights reserved.
Logo
FAST.
This is Photoshop's version of Lorem Ipsum. Proin gravida nibh vel velit auctor aliquet. Aenean sollicitudin.
USEFUL.
This is Photoshop's version of Lorem Ipsum. Proin gravida nibh vel velit auctor aliquet. Aenean sollicitudin.
2017 (C) All rights reserved.
Subscribe Now
Fresh berries straight from da woods. Get a 50% discount by subscribing to our free newsletter.
Fresh Linguine, Tomatoes and Herbs
Highly recommended
|
Try Copy Trading
Invest on Expert Trader & Get Profitable.
Exness Copy Trading
* Copy Trading is Risky
Logo
কপি ট্রেডিং
যারা প্রফেশনাল ট্রেডারদের ট্রেড সরাসরি কপি করতে চান তাদের জন্যই এই সেবা। নিজ থেকে ট্রেড করতে হবেনা। ট্রেডিং হবে স্বয়ংক্রিয়ভাবে।
2017 (C) All rights reserved.
Try Our Signals!
Free Analysis, Signals, Guidelines & More...
Exness Copy Trading
* Copy Trading is Risky
Copy Our Trading!
Instant Copy Trading starts from $10
Exness Copy Trading
* Copy Trading is Risky