ফক্স বাংলাদেশ এর ট্রেডিং সেবা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের উত্তর প্রদানের জন্য মূলত এই পেইজ।
নোটিফিকেশন সেবায় কি কি থাকবে?
ট্রেডার হিসাবে আমরা নিয়মিত বিভিন্ন লট কিংবা ভলিউমের একাধিক এন্ট্রি গ্রহণ এবং ক্লোজ করে থাকি। ট্রেড নোটিফিকেশন সেবার মাধ্যমে, আমাদের নিজেরদের গৃহীত ট্রেডিং এন্ট্রি কিংবা পজিশনগুলোর রিয়েল-টাইম আপডেট, টেলিগ্রাম এপ্স এর মাধ্যমে আপনি পেতে থাকবেন। অর্থাৎ, যদি আমরা কোন এন্ট্রি গ্রহণ করি, সেটির এন্ট্রির প্রাইস, লট কিংবা ভলিউম এর পরিমাণ, স্টপলস, টেকপ্রপফিট ইত্যাদি তথ্য মেসেজ আকারে আপনি পেতে থাকবেন।
একই ভাবে, যখন কোন গৃহীত এন্ট্রি ক্লোজ করা হবে, সেটির আপডেটও তাৎক্ষনিক মেসেজ আকারে বুঝতে পারবেন। কিভাবে এই নোটিফিকেশন সেবা ব্যবহার করবেন, চলুন সে সম্পর্কে কিছুটা ধারনা নেয়া যাক।
নোটিফিকেশন কিভাবে বুঝবোঃ
খুবই সহজ। এখানে একটি নোটিফিকেশন এর স্ক্রিনশট কিংবা স্যাম্পল ইমেইজ শেয়ার করেছি।
অনুগ্রহ করে এই স্ক্রিনশটটির দিকে ভালো করে লক্ষ্য করুন। এখানে বেশকিছু তথ্য দেখতে পাচ্ছেন। এই ধরনের নোটিফিকেশন আপনি তখন পাবেন, যখন আমরা নতুন করে কোনও এন্ট্রি গ্রহন করবো। ভালো করে খেয়াল করুন, এখানে বেশকিছু তথ্য রয়েছে।
Trade Opened: XAUUSDm এটির মাধ্যে বুঝতে পারবেন, আমরা কোন এসেটে ট্রেডিং অর্ডার গ্রহন করেছি। এই অংশে আমরা গোল্ড কিংবা XAUUSD এসেটে এন্ট্রি নিয়েছিলাম যার কারনে এখানে এই নাম দেখতে পাচ্ছেন। যদি আমরা ভিন্ন কোনও এসেটে এন্ট্রি গ্রহন করতাম, তাহলে সেই এসেটের নাম দেখতে পেতেন। যেমন ধরুন, বিটকয়েন হলে এই অংশে তখন BTCUSDm দেখতে পেতেন।
Trade ID: 1093863966 এটি হচ্ছে মুলত অর্ডার আইডি। অর্থাৎ, আমরা যেই ট্রেডিং টার্মিনাল (MT5 কিংবা MT4) ব্যবহার করে ট্রেড করে থাকি, সেখান নতুন কোনও এন্ট্রি গ্রহন করলে একটি ট্রেডিং আইডি দেয়া থাকে। এই আইডির কোনও কাজ আপনার নেই। এটি মুলত তখনই কাজে লাগে, যদি গৃহীত এন্ট্রি নিয়ে কোনও সমস্যা হয়। তখন এই আইডি ব্যবহার করে ব্রোকারের সাথে যোগাযোগ করা হয়ে থাকে, সমস্যা সমাধানের জন্য। যতবার আমরা নতুন কোনও অর্ডার কিংবা এন্ট্রি গ্রহন করবো ততবার এই আইডি পরিবর্তিত হতে থাকবে।
Lot Size: 0.01 এন্ট্রি গ্রহন করার জন্য কি পরিমানের লট কিংবা ভলিউম ব্যবহার করা হয়েছে, এটির মাধ্যমে সেটির তথ্য প্রদর্শিত হচ্ছে। অর্থাৎ, এই এন্ট্রিটির জন্য 0.01 লট ব্যবহার করা হয়েছে। যদি এন্ট্রিটি ভিন্ন কোনও লটে গ্রহন করা হত, তাহলে এই অংশে ভিন্ন নাম্বার দেখতে পারতেন। যেমন ধরুন, যদি ভলিউমের আকার 0.05 হয়, তাহলে এই অংশে দেখতে পাবেন “Lot Size:0.05”.
Take Profit: Not set গৃহীত এন্ট্রির জন্য আমরা সম্ভাব্য প্রফিট টার্গেট লেভেল (TP) কত নির্ধারণ করেছি যেটির তথ্য এই অংশে দেয়া থাকবে। উল্লেখিত অর্ডারটিতে কোনও প্রফিট লেভেল নির্ধারণ করা হয়নি, যার কারনে এই অংশে নির্দিষ্ট কোনও প্রাইস লেভেল দেখতে পাচ্ছেন না। যদি কোনও নির্দিষ্ট প্রাইস লেভেল TP হিসাবে সেট করা হয়, যেমন ধরুন 4300, তাহলে তখন এই অংশে Take Profit: 4300 দেখতে পাবেন।
Stop Loss: 4327 হচ্ছে গৃহীত এন্টির জন্য আমাদের সম্ভাব্য স্টপলস কিংবা SL লেভেল। অর্থাৎ, যদি কোনও কারনে প্রাইস আমাদের গৃহীত এন্টির বিপরীত দিকে মুভ করে তাহলে যাতে এই প্রাইস লেভেলে গিয়ে এন্ট্রিটি সয়ংক্রিয়ভাবে ক্লোজ হয়ে যায়। এতে করে বড় আকারের লসের তুলনায় যাতে আমাদের সম্ভাব্য লসের পরিমাণ কিছুটা হলেও কম থাকে।
BUY | 4331.813 : এই অংশের মাধ্যমে আপনি বুঝতে পারবেন, আমাদের গৃহীত এন্ট্রিটি Buy এর দিকে গ্রহন করা হয়েছে নাকি Sell এর দিকে। উল্লেখিত অর্ডারটিতে Buy এন্ট্রি গ্রহন করা হয়েছিল বিধায় এখানে এটি দেখতে পাচ্ছেন। যদি Sell অর্ডার গ্রহন করা হত, তাহলে তখন BUY | 4331.813 এই ধরনের দেখতে পেতেন। এছারাও, পাসের প্রাইস দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মুলত কোন প্রাইস লেভেলে এন্ট্রিটি গ্রহন করা হয়েছে সেটির বিস্তারিত। ধরুন, যদি 4200 লেভেলে Sell গ্রহন করা হত, তাহলে নোটিফিকেশনে বিষয়টি এইভাবে দেখতে পেতেন “Sell | 4200”
একটি বিষয় স্পষ্ট করা প্রয়োজন। এমন অনেক নোটিফিকেশনে দেখবেন, শুরুতে সেটিতে কোনও প্রফিট কিংবা স্টপলস লেভেল সেট করা থাকে না। কেননা দ্রুততার সাথে এন্ট্রি গ্রহন করার ফলে, আমরা তাৎক্ষণিক SL/TP সেট করার সময় পাইনা। তবে পরবর্তীতে আমরা সেগুলোর লেভেলগুলোকে আপডেট করে থাকি, যখন স্টপলস লেভেলের কোনও পরিবর্তন করা হবে, তখনও সেটির আপডেট আপনি সয়ংক্রিয়ভাবে নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন।
এন্ট্রি ক্লোজিং নোটিফিকেশনঃ














































