Home Ascending Triangle Chart Pattern

Ascending Triangle Chart Pattern

2
392
Ascending Triangle Chart Pattern
সর্বশেষ আপডেট: November 1, 2022
প্রত্যাশিত পড়ার সময়: 4 মিনিট

স্লোপ/ slope পরিচিতি

Triangle চার্ট প্যাটার্নের একটি বিশেষ ধরন হচ্ছে এই Ascending প্যাটার্ন যেটিকে ট্রেডিং এর ভাষায় বলা হয় Ascending Triangle চার্ট প্যাটার্ন। এটি ছাড়াও মুলত আরও দুই ধরনের Triangle কিংবা ত্রিভুজ আকৃতির প্যাটার্ন লক্ষ্য করা যায়। এগুলো হচ্ছে –

  1. Symmetrical Triangle চার্ট প্যাটার্ন
  2. Descending Triangle চার্ট প্যাটার্ন

এই দুই ধরনের চার্ট প্যাটার্ন নিয়ে আমরা ভিন্ন কোনও আর্টিকেলে বিস্তারিত আলোচনা করবো।

এই ধরনের চার্ট প্যাটার্ন সম্পর্কে বোঝার পূর্বে একটি শব্দের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিতে চাই। এটি হচ্ছে “স্লোপ/Slope” । যেহেতু বুঝতে পারছেন এই চার্ট প্যাটার্নগুলো ত্রিভুজ আকৃতির হবার কারনে এদের মধ্যে কোন কোণা থাকবে, যেগুলোকে মুলত বলা হয় স্লোপ।

যেমন, একটি ত্রিভুজ আঁকতে গেলে তিনটি লাইন যখন একসাথে যুক্ত করা হয় তখন সেখানে ৩টি ভিন্ন ভিন্ন কোণার তৈরি হয়। এই কোণা কিংবা কর্নারগুলোই হচ্ছে স্লোপ।

স্লোপ এর গাণিতিক ব্যাখা অনেক বড় এবং জটিল। সেগুলো নিয়ে আমাদের আলোচনা করার কোনও কারন নেই। শুধুমাত্র আপনাদের বোঝার সুবিধার জন্য উপরের চিত্রটি প্রদান করা হয়েছে। এটির অনেক বড় আকারের ক্যালকুলেশন রয়েছে, বিস্তারিত জানার থাকলে অনুগ্রহ করে গুগলে সার্চ করে দেখে নিতে পারেন।

এটি ছাড়াও আরও বেশকিছু গুরুত্বপূর্ণ চার্ট প্যাটার্ন রয়েছে যেগুলো একজন ট্রেডারের জন্য অনেক বেশী কার্যকরী। এই চার্ট প্যাটার্নগুলো জানতে এবং ট্রেডে এদের ব্যবহার সম্পর্কে আরও বিস্তারিত জানতে এবং শিখতে পারবেন আমাদের বিশেষ “Middle School” ট্রেনিং কোর্সটি থেকে। চাইলে কোর্সটিতে অংশ নিতে পারেন।

Ascending Triangle

একটি সাধারন ক্যান্ডেলের মুল দুইটি অংশ থাকে। একটি হচ্ছে, ক্যান্ডেলের নিচের অংশ যেটিকে ট্রেডিং এর ভাষায় বলা হয় “LOW” / লো লেভেল এবং অন্যটি, হচ্ছে ক্যান্ডেলের উপরের অংশ যেটিকে ট্রেডিং এর ভাষায় বলা হয় “HIGH” / হাই লেভেল।

Ascending চার্ট প্যাটার্ন গঠিত হয় যখন প্রাইস একটি নির্দিষ্ট রেসিস্টেন্স লেভেল এবং প্রাইসের লো/low লেভেলের স্লোপ/Slope যখন একটি বিন্দুতে মিলিত হয়।

এই ধরনের প্যাটার্নে ক্যান্ডেল, উপরের দিকে থেকে একটি নির্দিষ্ট প্রাইস লেভেল (রেসিস্টেন্স) তৈরি করে থাকে এবং প্রাইস সেই লেভেলটি ব্রেক করতে পারেনা। অন্যদিকে, ক্যান্ডেলের নিচের দিক থেকে ক্রমশ Higher High লেভেল তৈরি করতে থাকে।

যদি প্রাইসের এই ফরমেশনটির বিশ্লেষণ করি তাহলে যেটি দ্বারায়, Buyer কিংবা Seller কেউই প্রাইসকে কোনও দিকে (অর্থাৎ, নিজেদের পক্ষে) নিতে পারেনা। ফলশ্রুতিতে, প্রাইস একটি নির্দিষ্ট রেঞ্জের মধ্যে অবস্থান করতে করতে একটি ত্রিভুজ আকৃতির প্যাটার্ন তৈরি করতে থাকে।

যেহেতু প্রাইস একটি নির্দিষ্ট রেঞ্জের মধ্যে অবস্থান করতে থাকে তাই কোনও নির্দিষ্ট মার্কেট ট্রেন্ডও বোঝা যায়না।

নিচের চিত্রটি লক্ষ্য করুন,

Ascending Triangle Chart Pattern

এই চার্ট থেকে আমরা দেখতে পাচ্ছি, Buyer কিংবা Seller কেউই প্রাইসকে কোনও দিকে নিতে পারছেনা অর্থাৎ, নিজেদের নিয়ন্ত্রণে রাখতে পারছেনা। যখন এই ধরনের অবস্থার সৃষ্টি হয় তখন প্রাইস চার্টে আমরা ক্যান্ডেলের রেসিস্টেন্স লেভেল এবং higher lows (HL) দেখতে পাই।

ট্রেডিং পদ্ধতি

উপরের চার্টে, আপনারা দেখতে পাচ্ছেন বায়ার/Buyer পর্যায়ক্রমে রেসিস্টেন্স লেভেলটিকে ব্রেক করার জন্য শক্তিশালী হয়ে বার বার ফিরে যাচ্ছে যার ফলে আমরা higher lows ফরমেশন দেখতে পাচ্ছি এবং দুইটি স্লোপ/Slope একটি বিন্দুতে মিলিত হয়ে একটি Triangle চার্ট প্যাটার্ন গঠন করেছে।

মনে রাখবেন, প্যাটার্নটি গঠিত হবার শুরুর দিকে, রেঞ্জের মধ্যকার প্রাইস গ্যাপের পরিমাণ বেশী থাকলেও ক্রমশ সেটি সংকুচিত হতে থাকে এবং ত্রিভুজ আকৃতির কোনা গঠন করে। এমতাবস্থায়, প্রাইসকে তখন এই রেঞ্জটি থেকে ব্রেকআউটের মাধ্যমে বের হয়েই আসতে হয়।

সহজ কথায় যদি বলি, যখনই এই দুইটি স্লোপ/Slope একটি অন্যটির কাছে আসতে থাকে তখনই একটি ব্রেকআউট হবার সম্ভাবনা থাকে। কেননা স্বাভাবিকভাবেই প্রাইস এই রেঞ্জের মধ্যেই সবসময় অবস্থান করবে না। প্রাইস এই রেঞ্জ থেকে কোনও না কোনও সময় বের হয়ে আসবেই। আর তখনই ব্রেকআউট সংগঠিত হতে দেখা যাবে।

এখন প্রশ্ন হচ্ছে, ব্রেকআউট কোনদিকে হবে? বায়ার/Buyer কি তাহলে প্রাইসকে, রেসিস্টেন্স লেভেলকে ব্রেক করাতে পারবে? নাকি প্রাইস আবার বাউন্স করে নিচের দিকে ফিরে আসবে?

অনেক ফরেক্স গাইড, এক্সপার্ট আপনাকে বলবে এক্ষেত্রে বায়ার/Buyer, রেসিস্টেন্স লেভেলকে ব্রেক করতে সফল হবে এবং রেসিস্টেন্স লেভেল ব্রেকআউট করে প্রাইস উপরে উঠে যাবে।

কিন্তু আমাদের অভিজ্ঞতা অনুযায়ী সবসময় এই রকম হয়না। অনেকসময় দেখা যায়, এই রেসিস্টেন্স লেভেল অনেক বেশী শক্তিশালী থাকে যার কারণে বায়ার/Buyer সেটিকে ব্রেক করার জন্য পর্যাপ্ত শক্তি পায়না। ফলাফল হিসাবে প্রাইস ডাউনট্রেন্ডের শক্তি নিয়ে নিচে নেমে আসতে থাকে।

এখন এই রেঞ্জ থেকে প্রাইস কোনদিকে মুভ করে বের হবে সেটি কারো পক্ষেই জানা কিংবা অনুমান করা সম্ভব নয়। এর জন্য এই ধরনের চার্ট প্যাটার্ন যদি তৈরি হতে দেখেন তাহলে ধৈর্য সহকারে অপেক্ষা করবেন এন্ট্রি নেয়ার জন্য এবং অবশ্যই সেটি রেঞ্জটিকে ব্রেকআউট করার পর।

বেশীরভাগ ক্ষেত্রেই দেখা যায়, এই ধরনের ব্রেকআউটে প্রাইস রেসিস্টেন্স লেভেলকে ব্রেক করতে সফল হয়।

চিন্তায় পড়ে গেছেন? আমরা, একবার বলেছি ব্রেক করে আবার বলছি সবসময় ব্রেক করতে পারে না! উদ্বিগ্ন হবার কিছু নেই। আমরা আপনাকে একটি পরিষ্কার ধারণা দেয়ার চেষ্টা করছি। প্রাইস যেদিকেই ব্রেকআউট করুক, আপনাকে তার জন্য অবশ্যই তৈরি থাকতে হবে। একটি উধাহরনের মাধ্যমে বিষয়টি পরিষ্কার করে দিচ্ছি।

Ascending Triangle and Breakdown

উপরের চিত্রটি ভালো করে লক্ষ্য করুন। প্রাইস, রেসিস্টেন্স লেভেলটিকে ব্রেক করতে সক্ষম হয়নি। অনেকবার ব্রেক করার চেষ্টা করলেও রেসিস্টেন্স লেভেলটি অনেকবেশী শক্তিশালী ছিল যার ফলে প্রাইস, higher lows স্লোপ (সাপোর্ট) ব্রেক করে নিচে নেমে আসে।

সুতরাং, Ascending Triangle চার্ট প্যাটার্নের ক্ষেত্রে প্রাইস শুধুমাত্র উপরের অর্থাৎ, রেসিস্টেন্স লেভেলই ব্রেকআউট করতে সক্ষম হবে, সেটি নিশ্চিত হবার করার উপায় নেই। আমাদের যেকোনো পরিস্থিতির জন্যই তৈরি থাকতে হবে।

আমরা এই প্যাটার্নের রেঞ্জের রেসিস্টেন্স লেভেলের উপর এবং higher lows (HL) এর নিচে (ট্রন্ডলাইন, সাপোর্ট) পেন্ডিং অর্ডার সেট করে রাখবো। চার্ট প্যাটার্ন অনুসারে আমরা বুঝতে পারছি, যে প্রাইস এখন রেঞ্জ ব্রেক করবে কিন্তু কোনদিকে ব্রেক করবে সেটি আমরা জানি না। তাই দুই-দিকেই পেন্ডিং অর্ডার সেট করে রাখবো। এতে করে প্রাইস যেদিকে ব্রেক করবে সেদিকেই আমাদের এন্ট্রি এক্সিকিউট হবে।

চলুন আবার উপরের চিত্রটি দেখে নেই,

Ascending Triangle and Breakdown

উপরের চিত্রে প্রাইস, রেঞ্জটির রেসিস্টেন্স লেভেল ব্রেক করতে সক্ষম হয়নি এবং নিচের হাইয়ার লো লেভেল অর্থাৎ, সাপোর্ট লেভেলটি ব্রেক করতে সক্ষম হয়। সুতরাং, আমাদের এন্ট্রি হবে Sell পজিশনে।

এন্ট্রি গ্রহন করার পর, আমরা প্যাটার্নটির রেঞ্জের পরিমাণ (পিপ্স এর হিসাবে) কত ছিল সেটি বের করে নিব। কেননা এটিই হবে আমাদের সম্ভাব্য প্রফিট টার্গেট লেভেল।

এতক্ষন আমরা, Ascending Triangle চার্ট প্যাটার্ন ব্যবহার করে একটি সম্ভাব্য SELL এন্ট্রির উধাহরন শিখলাম। এখন যদি আপনাকে প্রশ্ন করা হয়, প্রাইস যদি এই রেঞ্জের রেসিস্টেন্স লেভেল ব্রেক করতে সক্ষম হত, তাহলে কি এন্ট্রি গ্রহন করতেন?

আপনার উত্তর যদি হয়, BUY! তাহলে আপনি বিষয়টি বুঝতে পেরেছেন। আর যদি উত্তরটি ভুল হয়, তাহলে অনুগ্রহ করে পুনরায় আর্টিকেলটির শুরু থেকে বোঝার চেষ্টা করুন। আমাদের বিশ্বাস আপনি অবশ্যই সঠিকভাবে বিষয়টি বুঝতে পারবেন।

এটি ছাড়াও আরও বেশকিছু গুরুত্বপূর্ণ চার্ট প্যাটার্ন রয়েছে যেগুলো একজন ট্রেডারের জন্য অনেক বেশী কার্যকরী। এই চার্ট প্যাটার্নগুলো জানতে এবং ট্রেডে এদের ব্যবহার সম্পর্কে আরও বিস্তারিত জানতে এবং শিখতে পারবেন আমাদের বিশেষ “Middle School” ট্রেনিং কোর্সটি থেকে। চাইলে কোর্সটিতে অংশ নিতে পারেন।
একটি বিষয় মনে রাখবেন, চার্টে এই ধরনের প্যাটার্ন খুব বেশী একটা লক্ষ্য করা যায়না। তবে যদি একবার আপনি সেটিকে ধরতে পারেন অর্থাৎ, চিহ্নিত করতে সক্ষম হন তাহলে গ্যারান্টি দিয়ে বলছি, এর থেকে বেশী প্রফিট আপনাকে ভিন্ন কোনও এনালাইসিস দিতে পারবে না। ট্রেডাররা এই কারনে, এই ধরনের প্যাটার্নে জন্য ধৈর্য নিয়ে অপেক্ষা করতে থাকেন।

আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো টিউটোরিয়াল দেখার জন্য অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও, যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং টেলিগ্রাম চ্যানেলে। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে বিশেষায়িত অনলাইন ট্রেনিং পোর্টাল।

প্রতিদিনের ট্রেডিং অ্যানালাইসিস জানুন

আরটিকেল সম্পর্কে মতামত
খারাপ 0 7 of 7 found this article helpful.
Views: 397
পূর্বের আর্টিকেলLeverage | লিভারেজ কি?
পরবর্তী আর্টিকেলDescending Triangle চার্ট প্যাটার্ন
Fx Bangladesh
নতুনদের ফরেক্স ট্রেডিং সংক্রান্ত সকল ধরণের সহায়তা করার জন্য ,ফরেক্স বাংলাদেশ কাজ করে যাচ্ছে। ইতিমধ্যেই আমরা প্রায় ২২০০+ অধিক ট্রেডারকে, ফরেক্স ট্রেডিং সংক্রান্ত সঠিক দিক নির্দেশনা প্রদান করে আসছি এবং আমাদের এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে আশা করি। ফরেক্স ট্রেডিং সংক্রান্ত আপনার যেকোনো সহায়তার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ ।

2 কমেন্ট

  1. আর্টিকেলটি ট্রেডারদের জন্য উপকারি।এ ধরনের আরো আর্টিকেল প্রকাশ করার জন্য অনুরোধ রইল

    • মতামত প্রদানের জন্য ধন্যবাদ। ফরেক্স এবং ট্রেডিং সম্পর্কিত এরকম আর গুরুত্বপূর্ণ আর্টিকেল পাবেন আমাদের এই ওয়েবসাইটে। আমাদের প্রদানকৃত সেবাগুলোর বিস্তারিত জানতে পারবেন এই লিংক থেকে – https://fxbd.co/bio

কমেন্ট/প্রশ্ন করুন

Please enter your comment!
Please enter your name here

কিছু খুঁজছেন? সার্চ করুন আমাদের ট্রেডিং লাইব্রেরীতে
ফ্রি রেজিস্ট্রেশন করুন
অনলাইন ট্রেনিং প্রোগ্রামে ফ্রি অংশ নিন এবং ট্রেড শিখুন দক্ষতার সাথে।
We never share your data with third parties.
2018 (C) All rights reserved.
অনলাইন ট্রেনিং সম্পর্কিত কিছু তথ্য
আর্টিকেল
কোর্স সংখ্যা
শিক্ষার্থী সংখ্যা
5000+
16
4785
ফ্রি ট্রেনিং এর জন্য রেজিস্ট্রেশন করতে চান?
প্রফেশনাল
ফরেক্স ট্রেনিং প্রোগ্রাম
যারা হাতেকলমে ফরেক্স ট্রেডিং শিখতে চান তাদের জন্য আমাদের বিশেষ ট্রেনিং প্রোগ্রাম শুরু হতে যাচ্ছে। আগ্রহীরা রেজিস্ট্রেশন করে নিন এখনই।
All transactions are safe. We never share your data with 3rd partes.
2017 (C) All rights reserved.
আমাদের ট্রেড কপি করতে চান?
গুরুত্বপূর্ণ সকল আপডেট, এনালাইসিস এবং নিউজ নিন আপনার ইমেইলে।
2020 (C) All rights reserved.
ফরেক্স ট্রেডিং কমিউনিটি
আমাদের এই ট্রেডিং কমিউনিটি এর মূল লক্ষ্য হচ্ছে ফরেক্স ট্রেডিং এর ক্ষেত্রে নিজেদের জ্ঞান কাজিয়ে লাগিয়ে আরও বেশী দক্ষ হিসাবে গড়ে তোলা। কারণ, ফরেক্স ট্রেড থেকে প্রফিট করার জন্য জানার কোনও শেষ নেই। আর এই পোর্টাল আপনাকে জানতে সহায়তা করবে। জানতে চান, কিভাবে?
Trading Forex and Binary is Subject to Market Risk.
2010 (C) All rights reserved.
FX Bangladesh
কপি ট্রেডিং
যারা ভালো ট্রেড করতে পারছেন না তারা চাইলে সরাসরি আমাদের ট্রেড কপি করার সুবিধা পাবেন। আপনি চাইলে অবশ্যই ট্রেডিং এর এই পরিসংখ্যান চেক করে নিতে পারেন। এর জন্য অনুগ্রহ করে পারফর্মেন্স বাটনে ক্লিক করুন।
Trading Forex and Binary is Subject to Market Risk.
2021 (C) All rights reserved.
প্রফেশনাল
ফরেক্স ট্রেনিং
আমাদের প্রফেশনাল ফরেক্স ট্রেনিং প্রোগ্রাম শুরু হচ্ছে আগামি অক্টোবর থেকে। যারা ট্রেনিং করতে আগ্রহী তারা অবশ্যই রেজিস্ট্রেশন করে নিন।
Trading Forex and Binary is Subject to Market Risk.
2019 (C) All rights reserved.
ফ্রি নিউজ আপডেট!
নিউজ, এনালাইসিস, আপডেট সরাসরি আপনার ইমেইলে। সাবস্ক্রাইব করুন এখনই।
FCA রেগুলেটেড "0" স্প্রেড ব্রোকার
Trading Forex and Binary is Subject to Market Risk.
2020 (C) All rights reserved.
Designer Newsletter.
2017 (C) All rights reserved.
Logo
FAST.
This is Photoshop's version of Lorem Ipsum. Proin gravida nibh vel velit auctor aliquet. Aenean sollicitudin.
USEFUL.
This is Photoshop's version of Lorem Ipsum. Proin gravida nibh vel velit auctor aliquet. Aenean sollicitudin.
2017 (C) All rights reserved.
Subscribe Now
Fresh berries straight from da woods. Get a 50% discount by subscribing to our free newsletter.
Fresh Linguine, Tomatoes and Herbs
Highly recommended
|
Try Copy Trading
Invest on Expert Trader & Get Profitable.
Exness Copy Trading
* Copy Trading is Risky
Logo
কপি ট্রেডিং
যারা প্রফেশনাল ট্রেডারদের ট্রেড সরাসরি কপি করতে চান তাদের জন্যই এই সেবা। নিজ থেকে ট্রেড করতে হবেনা। ট্রেডিং হবে স্বয়ংক্রিয়ভাবে।
2017 (C) All rights reserved.
Try Our Signals!
Free Analysis, Signals, Guidelines & More...
Exness Copy Trading
* Copy Trading is Risky
Copy Our Trading!
Instant Copy Trading starts from $10
Exness Copy Trading
* Copy Trading is Risky