Home Margin Trading Balance | ব্যালেন্স কি?

Balance | ব্যালেন্স কি?

0
858
Trading Balance | ট্রেডিং ব্যালেন্স এর অর্থ কি?

ট্রেডিং টার্মিনালের নিচে আমরা বেশকিছু বিষয় লক্ষ্য করে থাকি। এখানে ভিন্ন ভিন্ন নাম এর সাথে কিছু নাম্বার প্রদর্শন করে থাকে। আমরা এর আগেও ট্রেডিং টার্মিনাল MT4 এর বিস্তারিত আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম। তারপরও, অনেকেই আমাদের কাছে এগুলোর বিস্তারিত তথ্য সম্পর্কে জানতে চেয়েছেন এবং অনুরধ করেছেন যাতে আমরা এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করি। সেই লক্ষ্যেই আমাদের আজকের আর্টিকেল Trading Balance । আশা করছি এই আর্টিকেল থেকে এই সম্পর্কে আপনারা বিস্তারিত তথ্যাদি জানতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক।

আপনি কি জানেন Trading Balance মানে কি?

ফরেক্স ট্রেডিং শুরু করা পূর্বে আপনাকে যেকোনো রিটেইল ফরেক্স ব্রোকারে একটি ট্রেডিং একাউন্ট রেজিস্টার করে নিতে হবে। এবং সেটিকে ভেরিফাই করার পর আপনি চাইলে ট্রেডিং শুরু করতে পারেন। অর্থাৎ, এরপর আপনাকে ফান্ড ডিপোজিট করে নিতে হবে।

একটি বিষয় সবসময় মনে রাখবেন, আপনি সেই পরিমান অর্থই বিনিয়োগ হিসাবে ডিপোজিট করবেন যেই পরিমান অর্থ যদি কোনও কারনে লসও হয়ে যায় যাতে আপনার কোনও ক্ষতি না হয় কিংবা আপনি কোনও ক্ষতিতে না পড়েন।

একাউন্ট ব্যালেন্স কিংবা সহজ শব্দে Trading Balance হচ্ছে আপনার ট্রেডিং এর প্রাথমিক জামানত কিংবা বিনিয়োগ এর পরিমানকে বোঝায়। সাধারন কথায়, আপনার ট্রেডিং ব্যালেন্স এর পরিমান কেমন, সেটি এই ব্যালেন্স এর মাধ্যমে প্রদর্শিত হতে থাকে। এক কথায়, আমরা বলতে পারি –

Trading Balance = Cash

যদি ট্রেড শুরু করার জন্য আপনি $1000 ডিপোজিট করেন তাহলে আপনার ব্যালেন্সও হবে $1000 ।

এখন যখন আপনি নতুন করে কোনও এন্ট্রি গ্রহন করবেন, তখন খেয়াল করবেন, এন্ট্রি গ্রহন করার পূর্বে ব্যালেন্স যেই পরিমান ছিল, এন্ট্রি গ্রহন করার পরও ব্যালেন্স একই রয়েছে। যদিনা আপনি সেই এন্ট্রি পজিশনকে ক্লোজ করেন।

অর্থাৎ, আপনার ব্যালেন্স এর পরিমান ৩টি মাধ্যমে শুধুমাত্র পরিবর্তিত হবে, যদি –

  1. আপনি নতুন করে ফান্ড ডিপোজিট কিংবা উত্তোলন করেন।
  2. আপনি কোনও এন্ট্রি যদি ক্লোজ করেন। সেটি প্রফিট কিংবা লসেই হোক না কেন।
  3. কমিশন, সোয়াপ চার্জ যুক্ত হতে থাকে।

যেহেতু আমরা মার্জিন এর বিস্তারিত নিয়ে আলোচনা করছি, সেক্ষেত্রে “সোয়াপ কিংবা কমিশন” বিষয়টি এর সাথে যুক্ত নয়। কিন্তু তারপরও যেহেতু এটি ব্যালেন্স এর পরিবর্তন এর জন্য কাজ করে সেখত্রে আমরা কিছুটা জানবো এটি সম্পর্কে।

একটি বিষয় মনে রাখবেন, এন্ট্রি কয়েক ঘন্টার জন্য ধরে রাখা এবং সেটিকে পরেরদিন এর জন্য ধরে রাখা, এই দুইটি বিষয় সম্পূর্ণ আলাদা এবং এদের মধ্যে কিছু পার্থক্য রয়েছে।

যখন কোনও একটি গৃহীত এন্ট্রিকে সেই দিন থেকে পরের দিন এর জন্য রেখে দেয়া হয় তখন সেটিকে বলা হয়ে থাকে Rollover । বেশীরভাগ ব্রোকারই rollover এর প্রক্রিয়াটিকে স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করে থাকে। অর্থাৎ প্রতিদিনের এন্ট্রি ব্রোকার সেই দিন অর্থাৎ ব্রোকার এর ট্রেডিং সার্ভার এর সময় পেরিয়ে যাবার আগেই সেটিকে ক্লোজ করে দেয় এবং পরবর্তী দিনের ট্রেডিং শুরু হবার সাথে সাথে সেটিকে ওপেন করে দেয়। তবে আপনি এটি বুঝতে পারবেন না এর কারন হচ্ছে, ব্রোকার স্বয়ংক্রিয়ভাবে এই এন্ট্রি ওপেন কিংবা ক্লোজ করে থাকে

এই প্রক্রিয়ার মাধ্যমেই মূলত Swap ক্যালকুলেট হতে থাকে।

সোয়াপ হচ্ছে মূলত একটি ফি/চার্জ (Fee) যার মাধ্যমে আপনার কোনও এন্ট্রি পজিশন যদি এন্ট্রির সময় থেকে পরের দিন এর ট্রেডিং সময়ে চলে আসে তাহলে সেটির এই ফি প্রদান করা হবে কিংবা চার্জ হিসাবে কেটে নেয়া হবে। অর্থাৎ, যদি –

  1. আপনি সোয়াপ পান, তাহল সেটি স্বয়ংক্রিয়ভাবে আপনার ব্যালেন্সে যোগ হতে থাকবে।
  2. আপনি সোয়াপ দেন, তাহল সেটি স্বয়ংক্রিয়ভাবে আপনার ব্যালেন্স থেকে বিয়োগ হতে থাকবে। অর্থাৎ, ব্যেলেন্স থেকে সেই পরিমান অর্থ কেটে নেয়া হতে থাকবে।

যদি আপনি অনেকবড় কোনও লট কিংবা ভলিউম এর ট্রেড না করেন তাহকে খুব বেশী পরিমান সোয়াপ আসবে না। অর্থাৎ মনে রাখবেন, সোয়াপ কিন্তু নির্ভর করবে আপনার ট্রেডিং ভলিউম কিংবা লট এর উপর।

ব্রোকার আপনাকে সোয়াপ এর ফি দিচ্ছে নাকি আপনাকে ব্রোকার চার্জ করছে সেটিকে মেটাট্রেডার টার্মিনালে দেখতে পাবেন। তবে মনে রাখবেন, সোয়াপ সেই সব এন্টির জন্যই চার্জ কিংবা প্রদান করা হবে যদি সেই এন্ট্রিটি পরেরে দিনের জন্য ওপেন করা থাকে। আপনি যদি যেই দিনের এন্ট্রি সেই দিনই ক্লোজ করে ফেলেন তাহলে কোনও সোয়াপ এর ফি যুক্ত হবেনা। নিচের চিত্রটি ভালো করে লক্ষ্য করুন। –

শুরুতেই বলেছলাম, Swap কিংবা Rollover এর কোনটিই মার্জিন এর সাথে সম্পৃক্ত নয়। সে কারনে এর থেকে বেশী আর আলচনা করলাম না। আশা করছি ব্যালেন্স কি এবং কি কি কারনে ব্যালেন্স পরিবর্তিত হতে পারে সেটি বুঝতে এবং জানতে পেরেছেন। পরবর্তী লেকচারে আমরা শিখবো “Unrealized P/L” এবং “Realized P/L” এই দুইটি সম্পর্কে। সুতরাং, পরের আর্টিকেলগুলো আরও মনোযোগ সহকারে পড়ার অনুরধ থাকছে।

পূর্বের আর্টিকেলMargin Trading | মার্জিন ট্রেডিং কি?
পরবর্তী আর্টিকেলFloating P/L বলতে কি বোঝায়?
Fx Bangladesh
নতুনদের ফরেক্স ট্রেডিং সংক্রান্ত সকল ধরণের সহায়তা করার জন্য ,ফরেক্স বাংলাদেশ কাজ করে যাচ্ছে। ইতিমধ্যেই আমরা প্রায় ২২০০+ অধিক ট্রেডারকে, ফরেক্স ট্রেডিং সংক্রান্ত সঠিক দিক নির্দেশনা প্রদান করে আসছি এবং আমাদের এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে আশা করি। ফরেক্স ট্রেডিং সংক্রান্ত আপনার যেকোনো সহায়তার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ ।

কমেন্ট/প্রশ্ন করুন

Please enter your comment!
Please enter your name here

কিছু খুঁজছেন? সার্চ করুন আমাদের ট্রেডিং লাইব্রেরীতে
ফ্রি রেজিস্ট্রেশন করুন
অনলাইন ট্রেনিং প্রোগ্রামে ফ্রি অংশ নিন এবং ট্রেড শিখুন দক্ষতার সাথে।
We never share your data with third parties.
2018 (C) All rights reserved.
অনলাইন ট্রেনিং সম্পর্কিত কিছু তথ্য
আর্টিকেল
কোর্স সংখ্যা
শিক্ষার্থী সংখ্যা
5000+
16
4785
ফ্রি ট্রেনিং এর জন্য রেজিস্ট্রেশন করতে চান?
প্রফেশনাল
ফরেক্স ট্রেনিং প্রোগ্রাম
যারা হাতেকলমে ফরেক্স ট্রেডিং শিখতে চান তাদের জন্য আমাদের বিশেষ ট্রেনিং প্রোগ্রাম শুরু হতে যাচ্ছে। আগ্রহীরা রেজিস্ট্রেশন করে নিন এখনই।
All transactions are safe. We never share your data with 3rd partes.
2017 (C) All rights reserved.
আমাদের ট্রেড কপি করতে চান?
গুরুত্বপূর্ণ সকল আপডেট, এনালাইসিস এবং নিউজ নিন আপনার ইমেইলে।
2020 (C) All rights reserved.
ফরেক্স ট্রেডিং কমিউনিটি
আমাদের এই ট্রেডিং কমিউনিটি এর মূল লক্ষ্য হচ্ছে ফরেক্স ট্রেডিং এর ক্ষেত্রে নিজেদের জ্ঞান কাজিয়ে লাগিয়ে আরও বেশী দক্ষ হিসাবে গড়ে তোলা। কারণ, ফরেক্স ট্রেড থেকে প্রফিট করার জন্য জানার কোনও শেষ নেই। আর এই পোর্টাল আপনাকে জানতে সহায়তা করবে। জানতে চান, কিভাবে?
Trading Forex and Binary is Subject to Market Risk.
2010 (C) All rights reserved.
FX Bangladesh
কপি ট্রেডিং
যারা ভালো ট্রেড করতে পারছেন না তারা চাইলে সরাসরি আমাদের ট্রেড কপি করার সুবিধা পাবেন। আপনি চাইলে অবশ্যই ট্রেডিং এর এই পরিসংখ্যান চেক করে নিতে পারেন। এর জন্য অনুগ্রহ করে পারফর্মেন্স বাটনে ক্লিক করুন।
Trading Forex and Binary is Subject to Market Risk.
2021 (C) All rights reserved.
প্রফেশনাল
ফরেক্স ট্রেনিং
আমাদের প্রফেশনাল ফরেক্স ট্রেনিং প্রোগ্রাম শুরু হচ্ছে আগামি অক্টোবর থেকে। যারা ট্রেনিং করতে আগ্রহী তারা অবশ্যই রেজিস্ট্রেশন করে নিন।
Trading Forex and Binary is Subject to Market Risk.
2019 (C) All rights reserved.
ফ্রি নিউজ আপডেট!
নিউজ, এনালাইসিস, আপডেট সরাসরি আপনার ইমেইলে। সাবস্ক্রাইব করুন এখনই।
FCA রেগুলেটেড "0" স্প্রেড ব্রোকার
Trading Forex and Binary is Subject to Market Risk.
2020 (C) All rights reserved.
Designer Newsletter.
2017 (C) All rights reserved.
Logo
FAST.
This is Photoshop's version of Lorem Ipsum. Proin gravida nibh vel velit auctor aliquet. Aenean sollicitudin.
USEFUL.
This is Photoshop's version of Lorem Ipsum. Proin gravida nibh vel velit auctor aliquet. Aenean sollicitudin.
2017 (C) All rights reserved.
Subscribe Now
Fresh berries straight from da woods. Get a 50% discount by subscribing to our free newsletter.
Fresh Linguine, Tomatoes and Herbs
Highly recommended
|
Try Copy Trading
Invest on Expert Trader & Get Profitable.
Exness Copy Trading
* Copy Trading is Risky
Logo
কপি ট্রেডিং
যারা প্রফেশনাল ট্রেডারদের ট্রেড সরাসরি কপি করতে চান তাদের জন্যই এই সেবা। নিজ থেকে ট্রেড করতে হবেনা। ট্রেডিং হবে স্বয়ংক্রিয়ভাবে।
2017 (C) All rights reserved.
Try Our Signals!
Free Analysis, Signals, Guidelines & More...
Exness Copy Trading
* Copy Trading is Risky
Copy Our Trading!
Instant Copy Trading starts from $10
Exness Copy Trading
* Copy Trading is Risky