Home Divergence | ডাইভারজেন্স ট্রেডিং

Divergence | ডাইভারজেন্স ট্রেডিং

0
1047
Divergence
সর্বশেষ আপডেট: October 14, 2022
প্রত্যাশিত পড়ার সময়: 3 মিনিট
আর্টিকেল এর বিষয়সমুহ

Divergence Trading- কেমন হয় যদি আপনি কম রিস্কে মার্কেট প্রাইস টপ (TOP) এর কাছাকাছি Sell করেন অথবা মার্কেট প্রাইস বোটম (Bottom) এর কাছাকাছি Buy করেন? কেমন হয় যদি আপনার একটি Buy/Sell পজিশন আছে যেটার প্রফিট নিয়ে আপনি একটি সঠিক সময়ে মার্কেট থেকে বের হয়ে আসতে পারেন?

কেমন হয় যদি আপনি মনে করেন, একটি নির্দিষ্ট কারেন্সি পেয়ার আরও নিচে নামবে যার মানে হচ্ছে এটি আরও Sell ট্রেন্ডে যাবে যেটাতে আপনি কম রিস্কে একটি এন্ট্রি নিতে পারেন?

এসবগুলো প্রশ্নের উত্তর একসাথে পাবেন যার নাম হচ্ছে ডাইভারজেন্স ট্রেডিং (Divergence Trading)

এক কথায়, ডাইভারজেন্স ট্রেডিং হচ্ছে মার্কেটে প্রাইস এবং ইন্ডিকেটরের মুভমেন্টের মধ্যকার পার্থক্য। যেকোনো ইন্ডিকেটরে আপনি এ পার্থক্য দেখতে পারেন, এটি নির্দিষ্ট কোনও ইন্ডিকেটরের উপর নির্ভরশীল নয়। আপনি RSI, MACD, Stochastic অথবা অন্য যেকোনো ইন্ডিকেটর ব্যাবহার করতে পারেন।

ডাইভারজেন্স ট্রেডিং এর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনি এটাকে লিডিং ইন্ডিকেটর (leading indicator) হিসাবে ব্যবহার করতে পারেন এবং কিছু ভালো অনুশীলনের পর চার্ট প্যাটার্নে এটা ধরতে পারা আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে।

Divergence Trading

মার্কেট প্রাইস এবং মোমেন্টাম সাধারণত একই সাথে মুভ করে থাকে যেমন Batman & Robin, Serena and Venus Williams, salt and pepper- আশা করি বুঝতে পেরেছেন!

যদি মার্কেট প্রাইসে হাইয়ার হাই (higher high) তৈরি হয় তাহলে মোমেন্টাম অস্কিলেটর (oscillator) ও হাইয়ার হাই (higher high) হবে। আবার যদি, যদি মার্কেট প্রাইসে লোয়ার লো (lower low) হয় তাহলে মোমেন্টাম অস্কিলেটর (oscillator) ও লোয়ার লো (lower low) হবে।

আরও সহজে যদি বলি, আপনি চার্টে যেই ইন্ডিকেটর ব্যবহার করবেন প্রাইস এর সাথে সাথে সেটিও মুভ করতে থাকে। যেমন প্রাইস যদি হাইয়ার হাই তৈরি করতে থাকে তাহলে ইন্ডিকেটরও হাইয়ার হাই তৈরি করতে থাকবে। যদি এরকম না হয় তাহলে বুঝতে হবে, মার্কেট প্রাইস এবং অস্কিলেটর একে অন্যের থেকে ডাইভারজিং হচ্ছে।

ডাইভারজেন্স ট্রেডিং ফরেক্স ট্রেডারদের কাছে অনেক গুরুত্বপূর্ণ কারন এর মাধ্যমে আপনি বুঝতে পারবেন মার্কেটে সন্দেহজনক কিছু একটা হতে চলেছে এবং আপানার আরও ভালো মনোযোগের প্রয়োজন।

ডাইভারজেন্স দুই প্রকারের

  1. Regular (রেগুলার)
  2. Hidden (হিডেন)

Regular Divergence

Regular Divergence বিপরীতমুখী ট্রেন্ড নির্দেশক হিসাবে ব্যবহৃত হয়।

যদি মার্কেট প্রাইসে লোয়ার লো (lower low=LL) তৈরি হয় কিন্তু অস্কিলেটর হাইয়ার লো (higher low=HL) তৈরি হতে থাকে, তাহলে এটা একটা পসিবল বুল্লিশ ডাইভারজেন্স (bullish divergence) এর নির্দেশ করে থাকে।

এটা সাধারণত একটি ডাউন ট্রেন্ডের শেষে গঠিত হয়ে থাকে। মার্কেট প্রাইস একটি ২য় বোটম তৈরি করার পর যদি অস্কিলেটর নতুন লো তৈরি করতে ব্যর্থ হয় তাহলে, এটা মার্কেট প্রাইসের আপট্রেন্ডের (uptrend) নির্দেশ করে থাকে। নিচের উদাহরণটি একটি রেগুলার বুল্লিশ ডাইভারজেন্স। ভালো করে লক্ষ্য করুন,

এখন যদি, যদি মার্কেট প্রাইসে হাইয়ার হাই (higher high=HH) তৈরি হয় কিন্তু অস্কিলেটর লোয়ার হাই (lower high=LH) তৈরি হতে থাকে, তাহলে এটা একটা পসিবল রেগুলার বেয়ারিশ ডাইভারজেন্স (bearish divergence)।

এটা সাধারণত একটি আপট্রেন্ডের শেষে গঠিত হয়ে থাকে। মার্কেট প্রাইস একটি ২য় টপ/হাই তৈরি করার পর যদি অস্কিলেটর নতুন টপ/হাই তৈরি করতে ব্যর্থ হয় তাহলে, এটা মার্কেট প্রাইসের ডাউনট্রেন্ডের (downtrend) নির্দেশ করে থাকে। তখন এর থেকে আপনাকে বুঝতে হবে, প্রাইস বিপরীতমুখে অথবা Sell এর দিকে নেমে যাবে। নিচের উদাহরণটি একটি বেয়ারিশ ডাইভারজেন্স। ভালো করে লক্ষ্য করুন,

উপরেল্লিখিত ছবি থেকে আপনার নিশ্চয় বুঝতে পারছেন যে, মার্কেট টপ এবং বোটম নির্দেশ করার জন্য Regular divergence (রেগুলার ডাইভারজেন্স) হচ্ছে সবচেয়ে আদর্শ।

Hidden Divergence

ডাইভারজেন্স শুধু মাত্র বিপরীতমুখী ট্রেন্ডের নির্দেশ করে না, এর সাথে এটা একটি পসিবল ট্রেন্ডের ধারাবাহিকতাও (continuation) নির্দেশ করে থাকে। একটা কথা মনে রাখবেন, মার্কেট ট্রেন্ড হচ্ছে আপনার বন্ধুর মতন, আপনি যখনি একটি ভালো ট্রেন্ডের সিগন্যাল পাবেন তা আপনার জন্য খুব ভালো কাজ করবে।

Hidden Bullish Divergence

গঠিত হয় যখন মার্কেট প্রাইস হাইয়ার লো (higher low) তৈরি করতে থাকে কিন্তু অস্কিলেটর দেখাতে থাকে লোয়ার লো (lower low)।

যখন কোনও পেয়ার আপট্রেন্ডে তখন এই সিগন্যাল দেখা যেতে পারে। যখন মার্কেট প্রাইস একটি হাইয়ার-লো (higher low=HL) তৈরি করে, তখন লক্ষ্য করুন অস্কিলেটরে ও কি একই রকম হচ্ছে নাকি? যদি এটি না হয় এবং অস্কিলেটর যদি লোয়ার লো (lower low=LL) তৈরি করে থাকে তাহলে আপনার কাছে কিছু Hidden Divergence থাকবে।

Hidden bearish divergence

যখন মার্কেট প্রাইস একটি লোয়ার-হাই (lower high=LH) তৈরি করে, তখন লক্ষ্য করুন অস্কিলেটরে ও কি একই রকম হচ্ছে নাকি? যদি এটি না হয় এবং অস্কিলেটর যদি হাইয়ার হাই (higher high=HH) তৈরি করে থাকে তাহলে এটা একটি পসিবল ডাউনট্রেন্ড নির্দেশ করে।

আপনি যখন আপনার চার্ট প্যাটার্নে hidden bearish divergence দেখতে পাবেন, তখন তার অর্থ হচ্ছে- মার্কেট প্রাইস আরও শর্ট-পজিশনে (Short Position) আরও নিচে ডাউনট্রেন্ডে নামতে থাকবে।


মনে রাখবেন, 

Regular Divergence= পসিবল বিপরীতমুখী ট্রেন্ডের নির্দেশ করে।
Hidden Divergence= পসিবল ট্রেন্ডের ধারাবাহিকতা (trend continuation) নির্দেশ করে থাকে।


আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো টিউটোরিয়াল দেখার জন্য অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও, যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং টেলিগ্রাম চ্যানেলে। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে বিশেষায়িত অনলাইন ট্রেনিং পোর্টাল।

প্রতিদিনের ট্রেডিং অ্যানালাইসিস জানুন

আরটিকেল সম্পর্কে মতামত
খারাপ 0 13 of 13 found this article helpful.
Views: 1125

আরও জানুন

পূর্ববর্তী: Price Action | প্রাইস অ্যাকশন
পরবর্তী: Bollinger Bands
পূর্বের আর্টিকেলPrice Action | প্রাইস অ্যাকশন
পরবর্তী আর্টিকেলXM Registration
Fx Bangladesh
নতুনদের ফরেক্স ট্রেডিং সংক্রান্ত সকল ধরণের সহায়তা করার জন্য ,ফরেক্স বাংলাদেশ কাজ করে যাচ্ছে। ইতিমধ্যেই আমরা প্রায় ২২০০+ অধিক ট্রেডারকে, ফরেক্স ট্রেডিং সংক্রান্ত সঠিক দিক নির্দেশনা প্রদান করে আসছি এবং আমাদের এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে আশা করি। ফরেক্স ট্রেডিং সংক্রান্ত আপনার যেকোনো সহায়তার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ ।

কমেন্ট/প্রশ্ন করুন

Please enter your comment!
Please enter your name here

কিছু খুঁজছেন? সার্চ করুন আমাদের ট্রেডিং লাইব্রেরীতে
ফ্রি রেজিস্ট্রেশন করুন
অনলাইন ট্রেনিং প্রোগ্রামে ফ্রি অংশ নিন এবং ট্রেড শিখুন দক্ষতার সাথে।
We never share your data with third parties.
2018 (C) All rights reserved.
অনলাইন ট্রেনিং সম্পর্কিত কিছু তথ্য
আর্টিকেল
কোর্স সংখ্যা
শিক্ষার্থী সংখ্যা
5000+
16
4785
ফ্রি ট্রেনিং এর জন্য রেজিস্ট্রেশন করতে চান?
প্রফেশনাল
ফরেক্স ট্রেনিং প্রোগ্রাম
যারা হাতেকলমে ফরেক্স ট্রেডিং শিখতে চান তাদের জন্য আমাদের বিশেষ ট্রেনিং প্রোগ্রাম শুরু হতে যাচ্ছে। আগ্রহীরা রেজিস্ট্রেশন করে নিন এখনই।
All transactions are safe. We never share your data with 3rd partes.
2017 (C) All rights reserved.
আমাদের ট্রেড কপি করতে চান?
গুরুত্বপূর্ণ সকল আপডেট, এনালাইসিস এবং নিউজ নিন আপনার ইমেইলে।
2020 (C) All rights reserved.
ফরেক্স ট্রেডিং কমিউনিটি
আমাদের এই ট্রেডিং কমিউনিটি এর মূল লক্ষ্য হচ্ছে ফরেক্স ট্রেডিং এর ক্ষেত্রে নিজেদের জ্ঞান কাজিয়ে লাগিয়ে আরও বেশী দক্ষ হিসাবে গড়ে তোলা। কারণ, ফরেক্স ট্রেড থেকে প্রফিট করার জন্য জানার কোনও শেষ নেই। আর এই পোর্টাল আপনাকে জানতে সহায়তা করবে। জানতে চান, কিভাবে?
Trading Forex and Binary is Subject to Market Risk.
2010 (C) All rights reserved.
FX Bangladesh
কপি ট্রেডিং
যারা ভালো ট্রেড করতে পারছেন না তারা চাইলে সরাসরি আমাদের ট্রেড কপি করার সুবিধা পাবেন। আপনি চাইলে অবশ্যই ট্রেডিং এর এই পরিসংখ্যান চেক করে নিতে পারেন। এর জন্য অনুগ্রহ করে পারফর্মেন্স বাটনে ক্লিক করুন।
Trading Forex and Binary is Subject to Market Risk.
2021 (C) All rights reserved.
প্রফেশনাল
ফরেক্স ট্রেনিং
আমাদের প্রফেশনাল ফরেক্স ট্রেনিং প্রোগ্রাম শুরু হচ্ছে আগামি অক্টোবর থেকে। যারা ট্রেনিং করতে আগ্রহী তারা অবশ্যই রেজিস্ট্রেশন করে নিন।
Trading Forex and Binary is Subject to Market Risk.
2019 (C) All rights reserved.
ফ্রি নিউজ আপডেট!
নিউজ, এনালাইসিস, আপডেট সরাসরি আপনার ইমেইলে। সাবস্ক্রাইব করুন এখনই।
FCA রেগুলেটেড "0" স্প্রেড ব্রোকার
Trading Forex and Binary is Subject to Market Risk.
2020 (C) All rights reserved.
Designer Newsletter.
2017 (C) All rights reserved.
Logo
FAST.
This is Photoshop's version of Lorem Ipsum. Proin gravida nibh vel velit auctor aliquet. Aenean sollicitudin.
USEFUL.
This is Photoshop's version of Lorem Ipsum. Proin gravida nibh vel velit auctor aliquet. Aenean sollicitudin.
2017 (C) All rights reserved.
Subscribe Now
Fresh berries straight from da woods. Get a 50% discount by subscribing to our free newsletter.
Fresh Linguine, Tomatoes and Herbs
Highly recommended
|
Try Copy Trading
Invest on Expert Trader & Get Profitable.
Exness Copy Trading
* Copy Trading is Risky
Logo
কপি ট্রেডিং
যারা প্রফেশনাল ট্রেডারদের ট্রেড সরাসরি কপি করতে চান তাদের জন্যই এই সেবা। নিজ থেকে ট্রেড করতে হবেনা। ট্রেডিং হবে স্বয়ংক্রিয়ভাবে।
2017 (C) All rights reserved.
Try Our Signals!
Free Analysis, Signals, Guidelines & More...
Exness Copy Trading
* Copy Trading is Risky
Copy Our Trading!
Instant Copy Trading starts from $10
Exness Copy Trading
* Copy Trading is Risky