Home Forex Trading Strategies Ichimoku ইন্ডিকেটর এর মাধ্যমে কিভাবে ট্রেডে এন্ট্রি নিবেন?

Ichimoku ইন্ডিকেটর এর মাধ্যমে কিভাবে ট্রেডে এন্ট্রি নিবেন?

2
3774
Ichimoku Trading System
Ichimoku Trading System

Ichimoku Trading System – আমরা সবসময়ই চেষ্টা করে আসছি আপনাদেরকে ফরেক্স মার্কেট সম্পর্কে আরও ভালো এবং মানসম্মত কিছু ট্রেডিং কৌশল শিখানোর। আজকের আর্টিকেলে আমরা, ট্রেডিং এর জন্য কৌশল নিয়ে আলোচনা করবো। আশা করি এই কৌশলটি আপনাদের কাজে আসবে।

এর আগেও আমরা বেশ কিছু ট্রেডিং কৌশল নিয়ে আপনাদের সাথে আলোচনা করেছিলাম। যেমন মুভিং এভারেজ এর মাধ্যমে কিভাবে রিয়েল ট্রেড করবেন? সেই ধারাবাহিকতায়, আজকে আমরা আলোচনা করবো Ichimoku Trading System নিয়ে।

প্রথমেই বলে রাখি, যেকোনো ট্রেডিং সিস্টেম ব্যবহার করার পূর্বে, সেটি প্র্যাকটিস ট্রেডে ভালো করে যাচাই করে নিবেন। কেননা, এই ট্রেডিং কৌশল আমাদের জন্য কাজ করলেও আপনার জন্য কাজ নাও করতে পারে। প্রথমে ট্রেডিং কৌশলটি ভালো করে পড়ুন, বুঝুন এবং এরপর সেটির মাধ্যমে প্র্যাকটিস শুরু করুন।

যদি আপনি নিজ ট্রেডিং এর মধ্যে এটি ব্যবহার করে ভালো ফলাফল পান, তবেই কেবল সেটিকে রিয়েল ট্রেডে ব্যবহার করবেন। কোনওভাবেই শুরুতেই সেটিকে রিয়েল ট্রেডে ব্যবহার করা যাবে না। তাহলে চলুন এবার শুরু করা যাক।

কৌশলটি কাদের জন্য?

Ichimoku Trading System সবচেয়ে ভালো কাজ করবে যদি, আপনি একজন Day Trader, Swing Trader কিংবা Position Trader হয় থাকেন। যারা স্কাল্পিং কিংবা ছোট সময়ের ট্রেড করতে পছন্দ করে থাকেন তাদের জন্য এই ইন্ডিকেটর কাজ করবে না। প্রফেশনাল ট্রেডাররা এই ইন্ডিকেটর ব্যবহার করে থাকেন সাধারণত একটু বেশী সময়ের ট্রেড করার জন্য। আপনি যদি না জানেন, আপনি কি ধরনের ট্রেডার, তাহলে অনুগ্রহ করে আমাদের “ট্রেডার এর ধরন” এই আর্টিকেলটি একবার পড়ে দেখুন।

তবে নতুনদের জন্য বলছি, যেকোনো ট্রেডিং কৌশল রিয়েল ট্রেডে ব্যবহার করার পূর্বে সেটিকে অবশ্যই প্রাকটিস ট্রেড করার মাধ্যমে নিজের ট্রেডিং দক্ষতার সাথে মানানসই করে নিতে হবে। আপনি যদি নিজে অভ্যস্ত হতে না পারেন তাহলে আমাদের পরামর্শ থাকবে কোনওভাবেই এই ট্রেডিং কৌশল রিয়েল ট্রেডে ব্যবহার করা যাবে না।

চার্ট সেটআপ

Ichimoku Indicator trade setup এই কৌশলটি জনপ্রিয় একটি ইন্ডিকেটর Ichimoku Indicator এর মাধ্যমে গঠিত। আমরা আগেই বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ সকল ইন্ডিকেটর সম্পর্কে আলোচনা করেছি। তারপরও আপনি যদি Ichimoku ইন্ডিকেটর সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে আমাদের ইন্ডিকেটর সেকশনে দেখুন।

এবার আপনি আপনার ট্রেডিং প্ল্যাটফর্ম এর মধ্যে এই ইন্ডিকেটরটি সেট করবেন।

আমরা এই কৌশলে, শুধুমাত্র একটি ইন্ডিকেটর এর মাধ্যমেই এন্ট্রি গ্রহন করবো। এই কৌশলে আর অন্য কোনও কিছু ব্যবহার করবো না। চলুন তাহলে জেনে নেই, কিভাবে Ichimoku ইন্ডেকেটর ট্রেডিং প্ল্যাটফর্মে যুক্ত করবেন।

কিভাবে আপনার চার্টে যুক্ত করবেন এবং বিদ্যমান লাইনগুলোকে রিমুভ করবেন?

প্রথমে আপনি যেই ট্রেডিং প্ল্যাটফর্ম ব্যবহার করছেন সেটাতে যাবেন। এখানে MT4 কিংবা MT5 একই । সেখান থেকে আপনার পছন্দের কারেন্সি পেয়ার নির্বাচন করুন এবং একটি চার্ট ওপেন করুন। চার্ট ওপেন হওয়ার পর, আপনার ট্রেডিং প্ল্যাটফর্ম এর একদম উপরে দেখুন Insert –> Indicator –> Trend –> Ichimoku Kinko Hyo এ ক্লিক করুন। আপনার সুবিধার জন্য আমরা নিচে চিত্রের সাহায্যে দেখানোর চেষ্টা করেছি-

Add Ichimoku Indicator in your Chart

উপরের চিত্রের মতন আপনার চার্টে আপনি Ichimoku Indicator সেট করে নিতে পারবেন। বাটনে ক্লিক করলে নিচের চিত্রের মতন একটি বক্স আসবে। এখানে এই ইন্ডিকেটর এর বিভিন্ন নির্দেশক এর রঙয়ের পরিবর্তন করে নিতে পারবেন। বিষয়টি গুরুত্বপূর্ণ কেননা আমরা নিম্নে প্রদর্শিত রঙ অনুযায়ী চার্টে এই ইন্ডিকেটর দেখতে পাবো। তবে আপনি চাইলে নিজের মতন করে যেকোনো রঙ ব্যবহার করতে পারবেন।

Ichimoku Indicator Properties

আপনার বোঝার সুবিধার্থে,

  • Tenkan-sen এর রঙ- লাল;
  • Kijun-sen এর রঙ- কালো;
  • Chikou Span এর রঙ- সবুজ
  • Up Kumo এর রঙ নীল এবং
  • Down Kumo এর রঙ কমলা সেট করে নিয়েছি। তবে আপনি চাইলে আপনার পছন্দ অনুযায়ী যেকোনো রঙ ব্যবহার করতে পারবেন।

রঙ পরিবর্তন করা হয়ে গেলে, এবার OK বাটনে ক্লিক করুন এবং লক্ষ্য করুন, আপনার ট্রেডিং চার্টে Ichimoku ইন্ডিকেটরটি সেট হয়ে গেছে। অনেকটা এই চিত্রের মতন করে –

Ichimoku Indicator in Trading Terminal

Ichimoku Trading System

আমরা এখানে USD/JPY কারেন্সি পেয়ারের একটি H4 এর চার্টে কিছু কৌশল এর ব্যবহার দেখানোর চেষ্টা করেছি।

কিভাবে বাই/Buy সিগন্যাল পাবেন?

Ichimoku ইন্ডিকেটর এর সিগন্যাল এর ক্ষেত্রে সবচেয়ে বেশী নজর রাখতে হবে Kijun Sen এবং Tenkan Sen লাইনের দিকে। কেননা এই দুইটি লাইন আমাদের এন্ট্রি গ্রহনের সহায়তা করে থাকবে। চার্টে যখন দেখবো, Tenkan Sen লাইন Kjun Sen লাইনকে নিচ থেকে উপরের দিকে ক্রস করে যাচ্ছে এবং ক্যান্ডেল Kijun Sen লাইনের উপরে ক্লোজ হয়েছে তখন আমরা একটি BUY এন্ট্রি গ্রহন করতে পারি। তবে এক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে, ক্যান্ডেলটিকে অবশ্যই buy ক্যান্ডেল হতে হবে। নিচের চিত্রটি একটু লক্ষ্য করুন-

Ichimoku Indicator Buy Signal

চার্টের দিকে একটু ভালো করে লক্ষ্য করুন, প্রথম ক্রসওভারে শর্ত অনুযায়ী প্রাইস Kijun Sen এর উপরে একটি Buy ক্যান্ডেল দিয়ে ক্লোজ হয় যেখানে আমরা একটি Buy এন্ট্রি গ্রহন করতে পারি। এরপর, প্রাইস আর Kijun Sen লাইনের নিচে অবস্থান করতে না পেরে উপরের দিকে উঠে যায়। আমরা যদি সেখানে এন্ট্রি গ্রহন করি তাহলে বেছি কিছু পিপ্স এর প্রফিট পাবো।

কিছুক্ষণ আপট্রেন্ডে থাকার পর, প্রাইস আবার নিচের দিকে ফিরে আসে এবং Kijun Sen এর নিচের দিকে অবস্থান করতে থাকে। শর্ত অনুযায়ী আমরা এখানে কোনও ধরনের এন্ট্রি গ্রহন করা থেকে বিরত থাকবো। এরপর প্রাইস আবারও নতুন একটি ক্রসওভার তৈরি করে এবং এবারও শর্ত অনুযায়ী একটি Buy ক্যান্ডেল kijun sen এর উপরে ক্লোজ হয় যেটা আমাদের পুনরায় একটি BUY এন্ট্রি গ্রহন এর নির্দেশ করে থাকে।

কিভাবে সেল/Sell সিগন্যাল পাবেন?

উপরের সিগন্যাল এর ঠিক বিপরীত হচ্ছে এটি। ঠিক একই রকম করে আমাদের নজর রাখতে হবে Kijun Sen এবং Tenkan Sen লাইনের দিকে। কেননা এই দুইটি লাইন আমাদের এন্ট্রি গ্রহনের সহায়তা করে থাকবে। চার্টে যখন দেখবো, Tenkan Sen লাইন Kjun Sen লাইনকে উপর থেকে নিচের দিকে ক্রস করে যাচ্ছে এবং ক্যান্ডেল Kijun Sen লাইনের নিচে ক্লোজ হয়েছে, তখন আমরা একটি SELL এন্ট্রি গ্রহন করতে পারি। তবে এক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে, ক্যান্ডেলটিকে অবশ্যই SELL ক্যান্ডেল হতে হবে। নিচের চিত্রটি একটু লক্ষ্য করুন-

Ichimoku Indicator Sell Signal

চার্টের দিকে একটু ভালো করে লক্ষ্য করুন, প্রথম ক্রসওভারে শর্ত অনুযায়ী প্রাইস Kijun Sen এর নিচে একটি SELL ক্যান্ডেল দিয়ে ক্লোজ হয় যেখানে আমরা একটি SELL এন্ট্রি গ্রহন করতে পারি। এরপর, প্রাইস আর Kijun Sen লাইনের উপরে অবস্থান করতে না পেরে নিচের দিকে নেমে আসে। আমরা যদি সেখানে এন্ট্রি গ্রহন করি তাহলে বেছি কিছু পিপ্স এর প্রফিট পাবো।

কিছুক্ষণ ডাউনট্রেন্ডে থাকার পর, প্রাইস আবারও উপরের দিকে ফিরে যায় এবং Kijun Sen এর উপরে দিকে অবস্থান করতে থাকে। শর্ত অনুযায়ী আমরা এখানে কোনও ধরনের এন্ট্রি গ্রহন করা থেকে বিরত থাকবো। এরপর প্রাইস আবারও নতুন একটি ক্রসওভার তৈরি করে এবং এবারও শর্ত অনুযায়ী একটি SELL ক্যান্ডেল kijun sen এর নিচে ক্লোজ হয় যেটা আমাদের পুনরায় একটি SELL এন্ট্রি গ্রহন এর নির্দেশ করে থাকে।

কি পেয়ার এবং টাইমফ্রেম এই কৌশল এর জন্য!

কারেন্সি পেয়ার- আমরা সবসময় আপনাদের পরামর্শ দেই শুধুমাত্র মেজর কারেন্সি পেয়ারেই ট্রেড করবেন আর যদি আপনি নতুন ট্রেডার হয়ে থাকেন তাহলে আপনার জন্য শুধুমাত্র মেজর কারেন্সি পেয়ারেই ট্রেড করবেন। এর প্রধান কারণ হচ্ছে, মেজর কারেন্সি পেয়ারগুলোতে সাধারণত স্প্রেড খুবই কম থাকে। সুতরাং আপনি যেকোনো পেয়ারেই ট্রেড করেন না, কম স্প্রেড হলে আপনারই লাভ।

আমরা পরামর্শ দিব, EUR/USD, GBP/USD, USD/CAD, USD/JPY, NZD/USD এই কারেন্সি পেয়ার গুলোতেই আপনি ভালো সিগন্যাল পেতে পারেন।

টাইমফ্রেম নির্বাচন– আপনি যেই টাইমফ্রেমে ট্রেড করতে পছন্দ করেন সেটাতেই আপনি এই কৌশল ব্যাবহার করে ট্রেড করতে পারেন। তবে আমাদের পরামর্শ হচ্ছে, এই কৌশলের জন্য কমপক্ষে H4 এর টাইমফ্রেম ব্যবহার করা উচিৎ

একটি কথা মনে রাখবেন, আপনি ট্রেড করার সময় যত ছোট টাইমফ্রেমে ট্রেড করবেন ট্রেডিং সিগন্যাল ততো বেশী পরিমাণ কঠিন হয়ে যাবে। ছোট সময়ের প্রাইসের মুভমেন্ট পরিবর্তন হতে সময় লাগে না। অন্যদিকে, আপনি যদি একটু বড় টাইমফ্রেমে এই কৌশল ব্যবহার করেন তাহলে শক্তিশালী এবং ভালো সিগন্যাল পাবেন। একটি কথা মনে রাখবেন, বড় টাইমফ্রেমে গঠিত কোনও ট্রেন্ড হতে যেমন সময় লাগে ঠিক তেমনই ট্রেন্ড থাকেও অনেক সময়।

ঝুঁকি সতর্কতাঃ আমাদের প্রকাশিত যেকোনো কৌশল, রিয়েল ট্রেডে ব্যাবহার করার পূর্বে অবশ্যই আপনি প্র্যাকটিস করে এটির সিগন্যাল সম্পর্কে বিস্তারিত জেনে এবং বুঝে নিবেন। নতুন কোনও কৌশল নিজের ট্রেডে ব্যাবহার করার আগে অবশ্যই সেটাতে আপনাকে অভ্যস্ত হতে হবে। আবেগ কিংবা তাড়াহুড়ো করে কখনোই কোনও ট্রেডিং কৌশল এর উপর ভিত্তি করে রিয়েল ট্রেড করবেন না। বিষয়টি ঝুঁকিপূর্ণ সুতরাং এই কৌশল সংক্রান্ত কোনও বিষয় জানার থাকলে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং অনুগ্রহ করে আমাদের ঝুঁকি সতর্কতা আর্টিকেলে বিস্তারিত দেখুন।


আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো টিউটোরিয়াল দেখার জন্য অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও, যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং টেলিগ্রাম চ্যানেলে। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে বিশেষায়িত অনলাইন ট্রেনিং পোর্টাল।

প্রতিদিনের ট্রেডিং অ্যানালাইসিস জানুন

2 কমেন্ট

    • ডিফল্ট সেটিংস রাখবেন। অর্থাৎ, নিজ থেকে ইন্ডিকেটরটিতে কোনরূপ পরিবর্তন করতে হবেনা। আমারও কোনরূপ পরিবর্তন করিনি।

কমেন্ট/প্রশ্ন করুন

Please enter your comment!
Please enter your name here

কিছু খুঁজছেন? সার্চ করুন আমাদের ট্রেডিং লাইব্রেরীতে
ফ্রি রেজিস্ট্রেশন করুন
অনলাইন ট্রেনিং প্রোগ্রামে ফ্রি অংশ নিন এবং ট্রেড শিখুন দক্ষতার সাথে।
We never share your data with third parties.
2018 (C) All rights reserved.
অনলাইন ট্রেনিং সম্পর্কিত কিছু তথ্য
আর্টিকেল
কোর্স সংখ্যা
শিক্ষার্থী সংখ্যা
5000+
16
4785
ফ্রি ট্রেনিং এর জন্য রেজিস্ট্রেশন করতে চান?
প্রফেশনাল
ফরেক্স ট্রেনিং প্রোগ্রাম
যারা হাতেকলমে ফরেক্স ট্রেডিং শিখতে চান তাদের জন্য আমাদের বিশেষ ট্রেনিং প্রোগ্রাম শুরু হতে যাচ্ছে। আগ্রহীরা রেজিস্ট্রেশন করে নিন এখনই।
All transactions are safe. We never share your data with 3rd partes.
2017 (C) All rights reserved.
আমাদের ট্রেড কপি করতে চান?
গুরুত্বপূর্ণ সকল আপডেট, এনালাইসিস এবং নিউজ নিন আপনার ইমেইলে।
2020 (C) All rights reserved.
ফরেক্স ট্রেডিং কমিউনিটি
আমাদের এই ট্রেডিং কমিউনিটি এর মূল লক্ষ্য হচ্ছে ফরেক্স ট্রেডিং এর ক্ষেত্রে নিজেদের জ্ঞান কাজিয়ে লাগিয়ে আরও বেশী দক্ষ হিসাবে গড়ে তোলা। কারণ, ফরেক্স ট্রেড থেকে প্রফিট করার জন্য জানার কোনও শেষ নেই। আর এই পোর্টাল আপনাকে জানতে সহায়তা করবে। জানতে চান, কিভাবে?
Trading Forex and Binary is Subject to Market Risk.
2010 (C) All rights reserved.
FX Bangladesh
কপি ট্রেডিং
যারা ভালো ট্রেড করতে পারছেন না তারা চাইলে সরাসরি আমাদের ট্রেড কপি করার সুবিধা পাবেন। আপনি চাইলে অবশ্যই ট্রেডিং এর এই পরিসংখ্যান চেক করে নিতে পারেন। এর জন্য অনুগ্রহ করে পারফর্মেন্স বাটনে ক্লিক করুন।
Trading Forex and Binary is Subject to Market Risk.
2021 (C) All rights reserved.
প্রফেশনাল
ফরেক্স ট্রেনিং
আমাদের প্রফেশনাল ফরেক্স ট্রেনিং প্রোগ্রাম শুরু হচ্ছে আগামি অক্টোবর থেকে। যারা ট্রেনিং করতে আগ্রহী তারা অবশ্যই রেজিস্ট্রেশন করে নিন।
Trading Forex and Binary is Subject to Market Risk.
2019 (C) All rights reserved.
ফ্রি নিউজ আপডেট!
নিউজ, এনালাইসিস, আপডেট সরাসরি আপনার ইমেইলে। সাবস্ক্রাইব করুন এখনই।
FCA রেগুলেটেড "0" স্প্রেড ব্রোকার
Trading Forex and Binary is Subject to Market Risk.
2020 (C) All rights reserved.
Designer Newsletter.
2017 (C) All rights reserved.
Logo
FAST.
This is Photoshop's version of Lorem Ipsum. Proin gravida nibh vel velit auctor aliquet. Aenean sollicitudin.
USEFUL.
This is Photoshop's version of Lorem Ipsum. Proin gravida nibh vel velit auctor aliquet. Aenean sollicitudin.
2017 (C) All rights reserved.
Subscribe Now
Fresh berries straight from da woods. Get a 50% discount by subscribing to our free newsletter.
Fresh Linguine, Tomatoes and Herbs
Highly recommended
|
Try Copy Trading
Invest on Expert Trader & Get Profitable.
Exness Copy Trading
* Copy Trading is Risky
Logo
কপি ট্রেডিং
যারা প্রফেশনাল ট্রেডারদের ট্রেড সরাসরি কপি করতে চান তাদের জন্যই এই সেবা। নিজ থেকে ট্রেড করতে হবেনা। ট্রেডিং হবে স্বয়ংক্রিয়ভাবে।
2017 (C) All rights reserved.
Try Our Signals!
Free Analysis, Signals, Guidelines & More...
Exness Copy Trading
* Copy Trading is Risky
Copy Our Trading!
Instant Copy Trading starts from $10
Exness Copy Trading
* Copy Trading is Risky