Home Forex Indicator Keltner Channels কি? কিভাবে ব্যবহার করবেন?

Keltner Channels কি? কিভাবে ব্যবহার করবেন?

2
1675
Keltner Channel

Keltner Channels হছে মুলত একটি মার্কেট মুভমেন্ট কিংবা Volatility Indicator যা Chester Keltner নামক একজন ট্রেডার তার বই How to Make Money in Commodities এর মাধ্যমে প্রথম উপস্থাপন করেন ১৯৬০ সালের দিকে। এরপর ১৯৮০ সালের দিকে এই বই এর একটি সংস্করণ বের করেন Linda Raschke নামের এক ট্রেডার।

তার মতে Keltner Channel যা এখন সবাই ব্যবহার করেন, এই ইন্ডিকেটরটি অনেকটা Bollinger Bands এর মতন কাজ করে কেননা এই ইন্ডিকেটরটিরও তিনটি আলাদা আলাদা লাইন রয়েছে। যেখানে এই লাইনগুলো মধ্যবর্তী যেই লাইনটি রয়েছে সেটি মুলত Exponential Moving Average যাকে সংক্ষেপে EMA নামে পরিচিত।

অন্য দুইটি লাইন মুলত Average True Range সংক্ষেপে ATR ইন্ডিকেটর এর মাধ্যমে গঠিত যা standard deviations (SD) এর মাধ্যমে কাজ করে থাকে।

যেহেতু ATR ইন্ডিকেটর এর সমন্বয়ে গঠিত এবং আমরা সবাই জানি ATR Indicator মার্কেট ভোলাটিলিটি এর পরিমাপ করে থাকে তাই Keltner Channel ও ঠিক একই রকম করে চ্যানেল এর বিদ্যমান লাইনগুলো সংকুচিত এবং সম্প্রসারিত হয়ে থাকে। তবে পার্থক্য হচ্ছে, এই সংকচন কিংবা প্রসারণ বলিঙ্গার ব্যান্ড এর মতন হয় না।

Keltner Channel মুলত মার্কেট প্রাইস এর কোথায় এন্ট্রি গ্রহন এবং ক্লোজ করতে হবে সেটি সম্পর্কে ধরনা প্রদান করে থাকে। এছাড়াও, এটি মুভিং এভারেজ বের করার মাধ্যমে মার্কেট যখন কোনও নির্দিষ্ট রেঞ্জ এর মধ্যে থাকে তখন পসিবল overbought এবং oversold লেভেল গুলোকে চিনহিত করে থাকে এবং সেই সাথে নতুন ট্রেন্ড কখন তৈরি হতে পারে সে সম্পর্কে ধারনাও প্রদান করে থাকে।

আমরা চ্যানেল সম্পর্কে পূর্বেও জেনেছিলাম। ঊর্ধ্বমুখী কিংবা নিম্নমুখী চ্যানেল এর মতন এই ইন্ডিকেটরটির লেভেলগুলো কোনও সমান্তরাল লাইনের মধ্যে আবদ্ধ থাকেনা এবং মার্কেট এর মুভমেন্ট এর সাথে সাথে পরিবর্তিত হতে থাকে। অনুগ্রহ করে নিচের চিত্রটি লক্ষ্য করুন –

Keltner Channel Example

আপনার যদি Bollinger Band ইন্ডিকেটর সম্পর্কে ধারনা থেকে থাকে তাহলে নিশ্চয় বুঝতেই পারছেন এটি অনেকটাই একইভাবে কাজ করে। কমপক্ষে চিত্র দেখে তাই বুঝতে পারছেন আশা করি।

দেখতে Keltner Channel এবং Bollinger Bands একই রকমের হলেও দুইটি ইন্ডিকেটর এর কাজ করার ধরন এবং ক্যালকুলেশন ভিন্ন ধরনের। আসলে এই ধরনের গাণিতিক বিশ্লেষণে আমরা যেতে চাই না এবং সেটি টাইপ করে আপনাকে বোঝানোও যাবেনা। আমাদের মুল কাজ হচ্ছে কিভাবে এই ইন্ডিকেটরটি কাজ করে এবং কিভাবে এর মাধ্যমে রিয়েল ট্রেড করা যায় সে সম্পর্কে জানা।

Keltner Channel ব্যবহার করে রিয়েল ট্রেডিং

আমরা সবাই জানি, চ্যানেলে মুলত দুইটি সমান্তরাল লাইন থাকে যার উপরের লাইনটি মার্কেট প্রাইস এর রেসিস্টেন্স এবং নিচের লাইনটি সাপোর্ট লেভেল হিসাবে কাজ করে থাকে।

Keltner চ্যানেল মুলত কোন লেভেলে যেয়ে কারেন্সি পেয়ারটি অবস্থান করতে পারে সেই লেভেলটিকে চিহ্নিত করে থাকে।

সাপোর্ট এবং রেসিস্টেন্স হিসাবে ব্যবহার

এই ইন্ডিকেটরটিতে যেই সেটিং করা থাকে তার মধ্যে রয়েছে

  • উপরের এবং নিচের লাইন হচ্ছে = 2x ATR (10) এর মাধ্যমে গঠিত
  • মধ্যবর্তী লাইন হচ্ছে = EMA (20) মাধ্যমে গঠিত থাকে।

মধ্যবর্তী এই লাইনটি খুবই গুরুত্বপূর্ণ কেননা বিদ্যমান কোনও ট্রেন্ডে এই লাইনটি বাউন্স কিংবা Pullback লেভেল হিসাবে কাজ করে থাকে। 

প্রাইস যখন আপট্রেন্ডে থাকে, তখন প্রাইস মধ্যবর্তী লাইন এবং উপরের লাইন এর মধ্যে অবস্থান করতে থাকে যেখানে মধ্যবর্তী লাইন সাপোর্ট এবং উপরের লাইন রেসিস্টেন্স লেভেল হিসাবে কাজ করে। নিচের ছবিটি লক্ষ্য করুন –

Keltner Channel in Uptrend

প্রাইস যখন ডাউনট্রেন্ডে থাকে, তখন প্রাইস মধ্যবর্তী লাইন এবং নিচের লাইন এর মধ্যে অবস্থান করতে থাকে যেখানে মধ্যবর্তী লাইন রেসিস্টেন্স এবং নিচের লাইন সাপোর্ট লেভেল হিসাবে কাজ করে। নিচের ছবিটি লক্ষ্য করুন –

Keltner Channel in Downtrend

প্রাইস যখন রেঞ্জে থাকে, তখন প্রাইস ক্রমাগত চ্যানেল এর টপ অর্থাৎ উপরের লাইন এবং বোটম অর্থাৎ নিচের লাইনের মধ্যে ক্রমাগত বাউন্স করতে থাকে।

ব্রেকআউট ট্রেডিং এর ক্ষেত্রে ব্যবহার

যদি কোনও ব্রেকআউট সংগঠিত হয়ে থাকে তাহলে Keltner Channel শক্তিশালী ট্রেন্ড এর নির্দেশনা প্রদান করে থাকে। যদি ক্যান্ডেল কোনওভাবে চ্যানেল এর উপরের লেভেল অর্থাৎ টপ লেভেলকে ব্রেক করতে সক্ষম হয় তাহলে ধরে নিতে হবে প্রাইস আরও উপরের দিকে যাবে। যেমনটি হয়েছে নিচের চিত্রে –

Keltner Channel Breakout in Uptrend

অন্যদিকে, যদি ক্যান্ডেল কোনওভাবে চ্যানেল এর নিচের লেভেল অর্থাৎ বোটম লেভেলকে ব্রেক করতে সক্ষম হয় তাহলে ধরে নিতে হবে প্রাইস আরও নিচের দিকে নেমে আসবে। যেমনটি হয়েছে নিচের চিত্রে –

Keltner Channel Breakout in Downtrend

মনে রাখবেন, আপনি যদি ভালো করে এই চ্যানেল এর ব্রেকআউটকে খুজে নিতে পারেন তাহলে ট্রেন্ড শুরু হবার আগেই এন্ট্রি গ্রহন করে বেশকিছু পিপ্স এর প্রফিট করতে পারবেন। আশা করছি ইন্ডিকেটরটি সম্পর্কে বিস্তারিত তথ্যাদি আপনাদের জন্য উপস্থাপন করতে পেরেছি। যদি কোনও বিশেষ প্রশ্ন থাকে তাহলে অনুগ্রহ করে আমাদের জানাতে পারেন কিংবা নিচের কমেন্ট সেকশনে লিখতে পারেন। আমরা চেষ্টা করবো আপনাকে সর্বাত্মক সহায়তা করার।

টেকনিক্যাল এনালসিস করার জন্য ইন্ডিকেটরের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ। এ জাতীয় আরও গুরুত্বপূর্ণ টেকনিক্যাল ইন্ডিকেটর সমূহ সম্পর্কে বিস্তারিত তথ্যাদি সম্পর্কে জানার জন্য অনুগ্রহ করে আমাদের বিশেষায়িত ট্রেনিং পোর্টালের ইন্ডিকেটর ট্রেনিং কোর্সে অংশ নিয়ে জেনে নিতে পারেন।


আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো টিউটোরিয়াল দেখার জন্য অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও, যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং টেলিগ্রাম চ্যানেলে। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে বিশেষায়িত অনলাইন ট্রেনিং পোর্টাল।

প্রতিদিনের ট্রেডিং অ্যানালাইসিস জানুন

2 কমেন্ট

কমেন্ট/প্রশ্ন করুন

Please enter your comment!
Please enter your name here

কিছু খুঁজছেন? সার্চ করুন আমাদের ট্রেডিং লাইব্রেরীতে
ফ্রি রেজিস্ট্রেশন করুন
অনলাইন ট্রেনিং প্রোগ্রামে ফ্রি অংশ নিন এবং ট্রেড শিখুন দক্ষতার সাথে।
We never share your data with third parties.
2018 (C) All rights reserved.
অনলাইন ট্রেনিং সম্পর্কিত কিছু তথ্য
আর্টিকেল
কোর্স সংখ্যা
শিক্ষার্থী সংখ্যা
5000+
16
4785
ফ্রি ট্রেনিং এর জন্য রেজিস্ট্রেশন করতে চান?
প্রফেশনাল
ফরেক্স ট্রেনিং প্রোগ্রাম
যারা হাতেকলমে ফরেক্স ট্রেডিং শিখতে চান তাদের জন্য আমাদের বিশেষ ট্রেনিং প্রোগ্রাম শুরু হতে যাচ্ছে। আগ্রহীরা রেজিস্ট্রেশন করে নিন এখনই।
All transactions are safe. We never share your data with 3rd partes.
2017 (C) All rights reserved.
আমাদের ট্রেড কপি করতে চান?
গুরুত্বপূর্ণ সকল আপডেট, এনালাইসিস এবং নিউজ নিন আপনার ইমেইলে।
2020 (C) All rights reserved.
ফরেক্স ট্রেডিং কমিউনিটি
আমাদের এই ট্রেডিং কমিউনিটি এর মূল লক্ষ্য হচ্ছে ফরেক্স ট্রেডিং এর ক্ষেত্রে নিজেদের জ্ঞান কাজিয়ে লাগিয়ে আরও বেশী দক্ষ হিসাবে গড়ে তোলা। কারণ, ফরেক্স ট্রেড থেকে প্রফিট করার জন্য জানার কোনও শেষ নেই। আর এই পোর্টাল আপনাকে জানতে সহায়তা করবে। জানতে চান, কিভাবে?
Trading Forex and Binary is Subject to Market Risk.
2010 (C) All rights reserved.
FX Bangladesh
কপি ট্রেডিং
যারা ভালো ট্রেড করতে পারছেন না তারা চাইলে সরাসরি আমাদের ট্রেড কপি করার সুবিধা পাবেন। আপনি চাইলে অবশ্যই ট্রেডিং এর এই পরিসংখ্যান চেক করে নিতে পারেন। এর জন্য অনুগ্রহ করে পারফর্মেন্স বাটনে ক্লিক করুন।
Trading Forex and Binary is Subject to Market Risk.
2021 (C) All rights reserved.
প্রফেশনাল
ফরেক্স ট্রেনিং
আমাদের প্রফেশনাল ফরেক্স ট্রেনিং প্রোগ্রাম শুরু হচ্ছে আগামি অক্টোবর থেকে। যারা ট্রেনিং করতে আগ্রহী তারা অবশ্যই রেজিস্ট্রেশন করে নিন।
Trading Forex and Binary is Subject to Market Risk.
2019 (C) All rights reserved.
ফ্রি নিউজ আপডেট!
নিউজ, এনালাইসিস, আপডেট সরাসরি আপনার ইমেইলে। সাবস্ক্রাইব করুন এখনই।
FCA রেগুলেটেড "0" স্প্রেড ব্রোকার
Trading Forex and Binary is Subject to Market Risk.
2020 (C) All rights reserved.
Designer Newsletter.
2017 (C) All rights reserved.
Logo
FAST.
This is Photoshop's version of Lorem Ipsum. Proin gravida nibh vel velit auctor aliquet. Aenean sollicitudin.
USEFUL.
This is Photoshop's version of Lorem Ipsum. Proin gravida nibh vel velit auctor aliquet. Aenean sollicitudin.
2017 (C) All rights reserved.
Subscribe Now
Fresh berries straight from da woods. Get a 50% discount by subscribing to our free newsletter.
Fresh Linguine, Tomatoes and Herbs
Highly recommended
|
Try Copy Trading
Invest on Expert Trader & Get Profitable.
Exness Copy Trading
* Copy Trading is Risky
Logo
কপি ট্রেডিং
যারা প্রফেশনাল ট্রেডারদের ট্রেড সরাসরি কপি করতে চান তাদের জন্যই এই সেবা। নিজ থেকে ট্রেড করতে হবেনা। ট্রেডিং হবে স্বয়ংক্রিয়ভাবে।
2017 (C) All rights reserved.
Try Our Signals!
Free Analysis, Signals, Guidelines & More...
Exness Copy Trading
* Copy Trading is Risky
Copy Our Trading!
Instant Copy Trading starts from $10
Exness Copy Trading
* Copy Trading is Risky